PRIYOBANGLANEWS24
১৭ মে ২০২২, ১১:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রমিক সংকটে ধান কাটা নিয়ে শঙ্কায় কৃষকরা

ঢাকার নবাবগঞ্জে চলছে ধান কাটার মৌসুম। তবে শ্রমিক সংকটে ধান কাটা নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। দ্বিগুণ মজুরি দিয়েও ধান কাটার জন্য শ্রমিক পাওয়া যাচ্ছে না।

খোঁজ নিয়ে জানা যায়, ঢাকার নবাবগঞ্জে ধান কাটা কাজে যোগ দেয়া শ্রমিকদের মধ্যে বেশির ভাগই আসেন সিরাজগঞ্জ এবং পাবনা থেকে। তবে গত কয়েক বছরের তুলনায় এবার সেই সংখ্যা খুবই কম।

ধান কাটতে আসা শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, বেশিরভাগ শ্রমিক অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। তাই তারা এবার ধান কাটতে আসেনি। এরই মাঝে শুরু হয়েছে ধানের মৌসুম। কোনো শ্রমিক নিজ জেলায় ধান কাটার কাজ শুরু করেছে।

ধানের বাম্পার ফলনেও কৃষকের মুখে হাসি নেই। দুশ্চিন্তা কাটছে না কিছুতেই। দ্বিগুন টাকা দিয়েও মিলছে না শ্রমিক। এবছর বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। প্রায় ১০ দিন ধরে ধান কাটা শুরু হলেও অনেক কৃষক ই শ্রমিক সংকটের কারনে ধান কাটতে পারছেন না।

উপজেলার বিভিন্ন এলাকার ধান ক্ষেত ঘুরে দেখা গেছে, শত শত হেক্টর জমির ধান পাঁকার পরও শ্রমিক সংকটের কারনে কাটতে পারছেন না।

উপজেলার বারুয়াখালী ইউনিয়নের মুন্সীনগর এলাকার কৃষক রফিক মিয়া বলেন, ৮ বিঘা জমিতে বোরো ধান রোপণ করেছেন। ফলন ভালো হওয়ায় ন্যায্যমূল্য পাবেন বলে জানান তিনি। তবে শ্রমিক সংকটের কারনে বৃষ্টিতেও পাঁকা ধান কাটতে পারছেন না। ক্ষেতে নষ্ট হচ্ছে ধান ।

নূরনগর গ্রামের কৃষক গৈজদ্দিন বলেন, এবার ৩০ বিঘা জমিতে বোরো ধানের আবাদ করেছেন। ফলনও হয়েছে ভালো। কিন্তু শ্রমিক সংকটের কারনে এখনও ধান কাটতে পারেননি তিনি।

জয়কৃষ্ণপুর ইউনিয়নের কঠুরি এলাকার জাফর মিয়া নামে এক কৃষক বলেন, ‘একজন শ্রমিক ১ হাজার টাকায় পাইতেছি না। এক মণ ধানের দাম ১১’শ টাকা। ধান রোপন করে পাকা ধান নিয়ে বিপাকে আছি’।

বারুয়াখালী ইউনিয়নের মুন্সীনগর এলাকার সলিম উদ্দিন জানান, ৬ বিঘা জমিতে বোরো ধান রোপণ করেছেন। প্রায় সব জমির ধানই পাঁকা শেষ । কিন্তু শ্রমিক সংকটের কারনে ধান কাটা নিয়ে চিন্তায় আছেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। পোঁকা মাকড়ের আক্রমণ না থাকায় সঠিক সময়ে ধান কেটে ঘরে তুলতে পারবেন কৃষকরা। শ্রমিক সংকট নিরশনের জন্য সরকারি ভর্তুকির মাধ্যমে ১৪টি ইউনিয়নে ধান কাটার জন্য ৫টি কম্বাইন হারভেস্টার মেশিন দেওয়া হয়েছে। এবার কোনো শ্রমিক সংকট নেই বলেও দাবি কৃষি অফিসের।

নবাবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নাহিদুজ্জামান বলেন, চলতি মৌসুমে ১০ হাজার ৯৮০ হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়েছে। বাম্পার ফলন হওয়ায় খুশি কৃষকরা। এবার ধানের দাম বেশি হওয়ায় আগামী বছর বোরো ধানের আবাদ বাড়বে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০