PRIYOBANGLANEWS24
১৪ মে ২০২২, ১:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে স্বাস্থ্য সেবা কেন্দ্র ও কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সেচ্ছাসেবী সংগঠন ‘সোনাতলা ডটকম’ এর উদ্যোগে স্বাস্থ্য সেবা কেন্দ্র ও কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৩ মে) বিকেলে উপজেলার শিকারীপাড়া ইউনিয়নের সোনাতলা বাজারে এ স্বাস্থ্য সেবা কেন্দ্র ও কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়।

সারোয়ার হোসেন চঞ্চলের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিকারীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আলীমুর রহমান খান পিয়ারা।

সংগঠনের সদস্যরা জানান, মানবতার সেবার লক্ষ্যে ২০২০ সালের মার্চ মাসে ‘সোনাতলা ডটকম’ পথচলা শুরু করে। সোনাতলা ডটকম সবসময় দরিদ্র ও অসহায় মানুষের সেবা করে যাচ্ছে।

করোনাকালীন সময়ে দরিদ্র ও অসহায় মানুষের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে সংগঠনের সদস্যরা। এছাড়াও অসহায় পরিবারের চিকিৎসা সহায়তায় প্রদানের পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের পাশেও দাড়িয়েছে ‘সোনাতলা ডটকম’।

সংগঠনের সদস্য তাওহীদ খাঁন বলেন, সৌদি প্রবাসী সারোয়ার খাঁনের হাত ধরে ‘সোনাতলা ডটকম’ প্রতিষ্ঠা লাভ করেছে। ভবিষ্যতেও তাদের সংগঠনের কার্যক্রম অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন জনতা বাংলাদেশ এর চেয়ারম্যান সিহাব রিফাত আলম, বাংলাদেশ মানবাধিকার কমিশনের ভাইস প্রেসিডেন্ট নাজনীন সুলতানা লুনা, তোফাজ্জল হোসেন চৌধুরী কলেজের সাবেক অধ্যক্ষ সামসুল ইসলাম খাঁন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বাবু শংকর লাল সাহা, জাগ্রত পথসভা অব বাংলাদেশ এর প্রেসিডেন্ট মো. মাঈনউদ্দীন, তোফাজ্জল হোসেন চৌধুরী কলেজের সাবেক প্রফেসর আবুল কালাম আজাদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মুরাদ হোসেন, ডাক্তার আব্দুল্লাহ সাঈদ খান, সংগঠনের সদস্য তাওহীদ খান প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০