PRIYOBANGLANEWS24
৮ মে ২০২২, ৮:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোহার-নবাবগঞ্জ পেশাজীবী পরিষদের নতুন কমিটি গঠন: সভাপতি সেলিম, সম্পাদক শাকিল

দোহার-নবাবগঞ্জ পেশাজীবী পরিষদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। নব নির্বাচিত কমিটিতে এলজিইডির প্রকল্প পরিচালক প্রকৌশলী মো. সেলিম মিয়াকে সভাপতি, ৭১টিভির হেড অব নিউজ শাকিল আহমেদকে সাধারণ সম্পাদক এবং সেভ দ্য সোসাইটি অ্যান্ড থান্ডারস্টর্ম অ্যাওয়ারনেস ফোরামের সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিন পত্রিকার ল’ রিপোর্টার মো. রাশিম মোল্লাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে। রোববার (৮মে) সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটিতে সিনিয়র সহ সভাপতি পদে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপ সচিব কৃষ্ণেন্দু সাহা, সহসভাপতি পদে মাগুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কামরুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হরগোবিন্দ সরকার অনুপ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট আব্দুল্লাহ আবু সাইদ ও মানিকগঞ্জ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. আনোয়ার হোসেনকে নির্বাচিত করা হয়েছে।

এছাড়া, অর্থ সম্পাদক পদে ব্যাংকার খালিদ বিন ওয়াহিদ কনক, সহ অর্থ সম্পাদক ব্যাংকার ইখতিয়ার খান পরাগ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক পদে খালিদ হোসেন সুমন ও পদ্মা কলেজের প্রভাষক তারেক রাজিব, দপ্তর সম্পাদক পদে বাংলাভিশনের সিনিয়র রিপোর্টার মো. হুমায়ূন কবীর, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ব্যাংকার রানা ভূইয়া, সমাজ কল্যাণ সম্পাদক পদে শিক্ষানবিশ আইনজীবী মোস্তাক হোসেন, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে জাফর আহমেদকে নির্বাচিত করা হয়েছে।

এর আগে দোহার-নবাবগঞ্জ পেশাজীবী পরিষদের বার্ষিক সাধারণ সভা ও ঈদ পুনমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এক পর্যায়ে অনুষ্ঠান পরিণত হয় নবীন প্রবীনের মিলনমেলায়। গল্প আর আড্ডায় মেতে উঠেন সবাই। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও দৈনিক মানবজমিনের ব্যবস্থাপনা সম্পাদক কেএম বাবর আশরাফুল হক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কবিরুল বাশার, বিশিষ্ট ছড়াকার সাইদুজ্জামান রওশনসহ দোহার-নবাবগঞ্জের বহু গুনীজন।

উল্লেখ্য, ২০১৮ সালের ৮ই সেপ্টেম্বর দোহার-নবাবগঞ্জের সাংবাদিক, চিকিৎসক, আইনজীবী, শিক্ষক, প্রকৌশলী, সরকারি/ বেসরকারি চাকরিজীবী, ব্যাংকারের সমন্বয়ে পেশাজীবী সংগঠন দোহার-নবাবগঞ্জ পেশাজীবী পরিষদের আত্মপ্রকাশ হয়। এরপর ২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর এই সংগঠনের প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। শনিবার আগামী দুই বছরের জন্য দ্বিতীয় কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। এই সংগঠনের উদ্দেশ্য মূলত দোহার ও নবাবগঞ্জের পেশাজীবীদের মধ্যে একতা, শৃঙ্খলা, আন্তসম্পর্ক বৃদ্ধি করা। একইসঙ্গে সহযোগিতামূলক পরিবেশ সৃষ্টির মাধ্যমে সংগঠনের একে অপরের নানা সমস্যায় এগিয়ে আসা।

এছাড়া, এলাকার উন্নয়ন ও সমাজের নানা অসঙ্গতির বিষয়ে সচেতনা বৃদ্ধিতে স্বেচ্ছাসেবী কার্যক্রম, সমাজের বিভিন্ন স্তরের আর্থ-সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম এবং সংগঠনের সদস্যদের ভালো কর্মের জন্য সম্মাননা প্রদান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০