PRIYOBANGLANEWS24
৪ মে ২০২২, ১২:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে যুবলীগ কর্মীকে হাতুড়িপেটা করলেন যুবলীগ নেতা

ঢাকার দোহার উপজেলার চর লটাখোলা এলাকায় পাওনা টাকা না দেওয়ায় এক যুবলীগ কর্মীকে হাতুড়িপেটা করার অভিযোগ উঠেছে ওই ইউনিয়নের যুবলীগের সাবেক আহবায়ক নুরুজ্জামান মোড়ল বিরুদ্ধে। আজ বুধবার এঘটনা ঘটে। এ ঘটনায় আহত যুবলীগ কর্মী মুসলেম বেপারীকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

যুবলীগ কর্মী মুসলেম জানান, কয়েক মাস আগে তিনি নুরুজাজ্জামান মোড়লের নিকট থেকে ৬ মাসের কথা বলে ৫০ হাজার টাকা ধার নিয়েছিলেন। কিন্ত এখনো ৬ মাস হয়নি৷ এরই মধ্যে ঈদের দুই দিন আগে নুরুজ্জামান তার কাছে টাকা ফেরত চান। তিনি নুরুজ্জামনাকে জানান, এখনো ৬ মাস হয়নি আর এখন তার কাছে টাকাও নেই৷ সময় হলে টাকা ফেরত দিবে৷ তখন নুরুজ্জামান তাকে হুমকি দেন।

তিনি আরো জানান, আজ দুপুরে আনোয়ার বেপারী তাকে ফোন দিয়ে বলেন, নুরুজ্জামান তোমার বাড়িতে এসেছে তুমি এখনই আস। মুসলেম নিজ বাড়িতে এলে নুরুজ্জামানের নেতৃত্বে ১২/১৫ জন তাকে হাতুড়িপেটা করেন। এক পর্যায়ে দেশীয় অস্ত্র চাপাতি, রামদা দিয়ে আঘাত করতে না পেরে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার সময় তার বাড়ি ঘর কুপিয়ে রেখে যায়।

এ ঘটনায় দোহার থানার ডিউট অফিসার এএসআই আয়শা আক্তার বলেন, এ বিষয়ে মুসলেম বেপারীর সহ তার পক্ষ থেকে থানায় এলেও এখনো কোন অভিযোগ নেওয়া হয়নি। বিষয়টি ওসি তদন্ত স্যার বলতে পারবেন।

এ বিষয়ে মুসলেম বেপারীর মা পিয়ারা বেগম তার সন্তানকে নির্মমভাবে পিটিয়ে মারার জন্য নুরুজ্জামান মোড়লের বিচার দাবি করেন।

এ বিষয়ে অভিযুক্ত নুরুজ্জামান মোড়লকে ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেনি।

নুরুজ্জামান মোড়ল মাহমুদপুর ইউনিয়রের হরিচন্ডি এলাকার কাদের মোড়লের ছেলে। সে আগামী নির্বাচনে মাহমুদপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী বলে জানা যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০