PRIYOBANGLANEWS24
৩০ এপ্রিল ২০২২, ৮:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদের কেনাকাটা

গত দুই বছর করোনাভাইরাসের বিধিনিষেধের কারণে ঈদ আনন্দ ছিল ঘরবন্দী। নিষেধাজ্ঞা, লকডাউনে সবাই যেন অভ্যস্ত হয়ে গিয়েছিলেন বেড়াজালে। ঈদের কেনাকাটায় ছিল আতঙ্কের ছাপ।

তবে সব ভুলে এবার ঈদের আনন্দ যেন মুক্তবিহঙ্গের মতো ডানা মেলেছে মানুষের মনে। তারই ছাপ পড়েছে দোহার ও নবাবগঞ্জের বিপণিবিতানগুলোতে। ক্রেতা-বিক্রেতার উপচে পড়া ভিড় দেখা গেছে বেশির ভাগ মার্কেটে।

দুই বছর পর মার্কেটে এমন জনসমাগম দেখে বিক্রেতাদের মুখে হাসি ফুটে উঠেছে। বিক্রি বেড়েছে অনেক গুণ। তবে গত দুই বছরের ক্ষতি কতটা পুষিয়ে উঠতে পারবেন, সেই আশঙ্কা আছে অনেকের মনে।

দীর্ঘ লকডাউনে পুঁজি হারিয়ে অনেক ব্যবসায়ী নিঃস্ব হয়ে ব্যবসাপ্রতিষ্ঠান বিক্রি করে দিয়েছেন। অনেকে আবার নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন বুনছেন। এমনি অনেক আশা, প্রত্যাশা এবং হতাশা থেকে মুক্তির উৎসব বলে মনে করছেন এবারের ঈদকে।

বাগমারা বাজারের পোশাক বিক্রেতা মো. প্যারিস বলেন, বাজারের বেশির ভাগ ব্যবসায়ী ঈদকে কেন্দ্র করে তাঁদের ব্যবসার কৌশল ঠিক করে থাকেন। কারণ, সারা বছর যা বিক্রি হয়, তাতে অনেকের দোকান খরচ ওঠানোই দুষ্কর হয়ে পড়ে। তাঁদের দুই ঈদ, পূজা ও পয়লা বৈশাখের বিক্রির ওপর নির্ভর করতে হয়। দুই বছর ঠিকমতো ব্যবসা করতে না পেরে অনেকেই ঋণের জালে আটকা পড়ে গেছেন।

হাজি আত্রাব ফ্যাশনের স্বত্বাধিকারী মো. আরিফ বলেন, ক্রেতারা বেশির ভাগ বিভিন্ন দিকে ছুটছেন। ঢাকা কাছে হওয়ায় অনেকে ঢাকা যাচ্ছেন। পার্শ্ববর্তী উপজেলা দোহারে যাচ্ছেন অনেকে। পাড়া-মহল্লার দোকানে ক্রেতার উপস্থিতি কম।

বাগমারা বাজারের মাসুম শু স্টোরের মালিক মো. মাসুম বলেন, ‘গত দুই বছর ব্যবসাপ্রতিষ্ঠান আঁকড়ে ধরে বসেছিলাম, যা বিক্রি হতো, তাতে কোনোরকম খেয়ে-পরে ছিলাম।’

মো. মাসুম আরও বলেন, ‘খাতা-কলমে বিক্রি বেড়েছে, তবে বেশির ভাগ ব্যবসায়ী বুঝতে পারছেন না, পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে। গতবার যা বিক্রি করতাম ৫০০ টাকায়, এবার তা বিক্রি করতে হচ্ছে ৭০০-৮০০ টাকায়। টাকার পরিমাণ বাড়লেও ক্রেতা বাড়ছে না। এবার মধ্যবিত্ত ক্রেতাদের পণ্য কেনার পরিমাণ একটু কমেছে। অনেকেই একটু কম দামে জুতা চাচ্ছেন। অনেকে দেখে, দাম শুনে চলে যাচ্ছেন। বুঝতে পারছি তাদের অসংগতির বিষয়টি।

আরেক ক্রেতা দেলোয়ার হোসেন বলেন, ‘এবার জিনিসপত্রের দাম একটু বেশি। বাচ্চাদের পোশাক কিনে বাজেট শেষ। নিজেদের জন্য কিছু নিতে পারব কি না, এখনো নিশ্চিত না। সাধ আর সাধ্যের মধ্যে সমন্বয় করতে পারছি না।’

তবে দর্জিপাড়ার ভিড় যেন একটু বেশি। কথা বলার সময়টুকু পাচ্ছেন না কাজের চাপে। বাগমারা বাজারের দর্জি মিজানুর রহমান বলেন, ‘কাপড়ের দোকানদারেরা তৈরি পোশাক বিক্রি করেন, আর আমরা কাপড় থেকে নতুন পোশাক তৈরি করি। তার চেয়ে বেশি ঝামেলা হচ্ছে প্রোডাকশনের তুলনায় বেশি অর্ডার নিয়ে ফেলেছি। এখন দিনরাত কাজ করে ডেলিভারি দেওয়ার চেষ্টা করছি।’

বাগমারা বাজারের বণিক সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সেন্টু বলেন, ‘অনেক দিন পর বাজারে ঈদের আমেজ বিরাজ করছে। ব্যবসায়ীরা ফিরেছেন তাঁদের নিজের ছন্দে। মূলত একটা বাজারের প্রাণ হচ্ছে ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতি। গত দুই বছর নানা নিয়মের জালে আটকা ছিল ব্যবসায়ের স্বাভাবিক কার্যক্রম। সবকিছুর পর আবার বাজার কর্মচঞ্চল হয়েছে, এতেই আমরা খুশি। আশা করছি, ব্যবসায়ীরা তাঁদের ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১০

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১১

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১২

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৩

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৫

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৬

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৭

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৮

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

১৯

কবরস্থানে বসে মাদকের জলসা!

২০