PRIYOBANGLANEWS24
২৪ এপ্রিল ২০২২, ১১:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে জমিসহ গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলন

মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নের পরিক্রমায় ২৬ এপ্রিল ৩য় পর্যায়ে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষনা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই উপলক্ষে ঢাকার নবাবগঞ্জে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা প্রশাসন। রবিবার দুপুরে নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সভা কক্ষে এ অনুষ্ঠান করা হয়।

এ সময় নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সালাউদ্দীন মনজু লিখিত বক্তব্যে বলেন, আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সরাসরি তত্ত্বাবধানে নির্মিত ৩য় পর্যায়ের ঘরে ১ম পর্যায়ের নির্মিত ঘরের তুলনায় বেশ কিছু টেকসই ও গুনগত পরিবর্তন আনা হয়েছে। আগামী ২৬ এপ্রিল সারা দেশের ন্যায় ৩য় পর্যায়ে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলায় মোট ৩০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে কবুলিয়ত দলিল ও নামজারি খতিয়ানসহ নতুন ঘর হস্তান্তর করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ইতোপূর্বে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ১ম পর্যায়ে নবাবগঞ্জ উপজেলায় ৭৭০ টি এবং ২য় পর্যায়ে ৮৫ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ প্রদান করা হয়েছে। এ ছাড়াও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমানের ব্যক্তিগত উদ্যোগে ৬০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর উপহার প্রদান করা হয়েছে। নবাবগঞ্জ উপজেলা পরিষদের সহযোগিতায় আরও ৫টি ভূমিহীন ও ঘর নির্মাণে ঢাকা বিভাগীয় ও জেলা প্রশাসনের সরাসরি তত্ত্বাবধানে নবাবগঞ্জ উপজেলা প্রশাসন, উপজেলা প্রকৌশলী দপ্তর ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তরের সার্বিক সমন্বয়ে ভূমিহীন ও গৃহহীনদের জন্য ঘরের নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে। এ ছাড়াও মাননীয় এমপি মহোদয় ৪টি স্থানে খাস জমিতে ঘরগুলো নির্মাণ উপযোগী করে গড়ে তোলার জন্য ৬-৭ ফিট মাটি ভরাট কাজ ব্যক্তিগত তহবিলের মাধ্যমে সহযোগিতা প্রদান করেছেন।

তিনি জানান, তালিকা ভিত্তিক আবেদনকারীগণের প্রত্যেকের আলাদা সাক্ষাৎকার গ্রহণ ও সরেজমিন পরিদর্শনের মাধ্যমে যথাযথ উপকারভোগী বাছাই ও তাদের জন্য বন্দোবস্তকৃত ঘরে বসবাসের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার ভূমি অরুন কৃষ্ণ পাল, প্রকৌশলী জুলফিকার হক চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাসান আহমেদ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০