PRIYOBANGLANEWS24
৯ এপ্রিল ২০২২, ১২:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেন্দ্রীয় কৃষকলীগ নেতা আবুল হোসেনকে নবাবগঞ্জে অবাঞ্ছিত ঘোষনা

ঢাকার নবাবগঞ্জে কেন্দ্রীয় কৃষকলীগের সহসভাপতি ও সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আবুল হোসেনকে অবাঞ্ছিত ঘোষনা করেছে নবাবগঞ্জ উপজেলা কৃষকলীগের নেতাকর্মীরা। শনিবার দুপুরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রতিবাদ সভা করে এ ঘোষনা দেন নেতৃবৃন্দ।

এর আগে নেতৃবৃন্দরা একটি প্রতিবাদ বিক্ষোভ মিছিল বের করে উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে শহীদ মিনারে প্রতিবাদ সভা করেন।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, কৃষকলীগের কেন্দ্রীয় নেতা আবুল হোসেন নবাবগঞ্জের সন্তান। তিনি কেন্দ্রীয় পদে আশীন হয়ে তার অবৈধ হস্তক্ষেপে নবাবগঞ্জ উপজেলা কৃষকলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে অবৈধ ভাবে কথায় কথায় পদ খারিজ ও বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিগুলোকে অসাংগঠনিক ভাবে বাতিল করে ভিন্ন দলের লোক দিয়ে কমিটি গঠন সহ বিভিন্ন অগঠনতান্ত্রিক দুরভি সন্ধি মূলক ও তার একক সিদ্ধান্তের বিরুদ্ধে আমাদের আজকে এই প্রতিবাদ সভা।

বক্তারা আরো বলেন, কেন্দ্রীয় এই নেতা আমাদের দলের ভিতর ফাঁদ পেতেছেন। তিনি এই প্রতিবাদ সভার কথা জানতে পেয়ে জেলা কমিটিকে ভুল বুঝিয়ে শুক্রবার ৩১ সদস্য বিশিষ্ট একটি উপজেলা আহবায়ক কমিটি ঘোষনা দেন যাহা সাংগঠনিক ভাবে অবৈধ। আবুল হোসেন কিছু অরাজনৈতিক লোক দিয়ে নবাবগঞ্জের দীর্ঘদিনের সুসংগঠিত কৃষকলীগ সংগঠনকে ধ্বংস করার পাঁয়তারায় মেতে ওঠেছে বলে দাবী নেতাদের। এসময় নেতারা নোংরা রাজনীতি থেকে নবাবগঞ্জ উপজেলা কৃষকলীগকে রক্ষা করতে স্থানীয় সংসদ সদস্য সালমান এফ রহমান এর হস্তক্ষেপ কামনা করেন।

এসময় কৃষকলীগের প্রতিবাদ সভায় উপস্থিত হয়ে তাদের এই কর্মসূচীকে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন নবাবগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুরে আলম।

সভায় নেতৃত্ব দেন উপজেলা কৃষকলীগ নেতা জাহিদ হায়দার উজ্জল, আবুল কালাম আজাদ, আরশাদ আলী, কৃষকলীগনেত্রী মায়ারানী বাউলসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের কৃষকলীগের নেতৃবৃন্দ।

কেন্দ্রীয় কৃষকলীগের সহসভাপতি ও সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আবুল হোসেন বলেন, থানা ইউনিয়ন কমিটি করার দায়িত্ব আমার না। অবাঞ্ছিত ঘোষনার বিষয়ে বলেন, নেতাকর্মীরা তো অনেকে কিছু বলতে পারে এটা তাদের বিষয়।

এ বিষয়ে ঢাকা জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বলেন, আমরা নবাবগঞ্জে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছি। দুই এক দিনের মধ্যে কাগজপত্র পৌছে যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০