PRIYOBANGLANEWS24
২৯ মার্চ ২০২২, ১:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হাতিরঝিলে আন্তর্জাতিক নৌকাবাইচ অংশ নেবে নবাবগঞ্জ রোইং ক্লাব

মুজিব শতবর্ষ এবং স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আগামী বুধবার বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে ভারত ও বাংলাদেশের পুরুষ ও মহিলাদের ১০টি টিম অংশগ্রহণ করবে। এর মধ্যে নবাবগঞ্জ রোইং ক্লাব অংশ গ্রহণ করবে।

ক্লাবের সাধারণ সম্পাদক রাশিম মোল্লা বলেন, আন্তর্জাতিক বাইচে অংশ নিতে পেরে আমরা খুবই আনন্দিত। আমাদের মাঝি-মাল্লার প্রস্তুতি সম্পন্ন করেছেন। ইনশাল্লাহ আমাদের ক্লাব জয় লাভ করবে। এলাকাসহ দেশবাসীর দোয়া চাই।

অপরদিকে নবাবগঞ্জ রোইং ক্লাবের সভাপতি মাসুদ রানা বলেন, আমি সাধারণত দেশর বিভিন্ন অঞ্চলে ঘাসি নৌকা বাইচ করি। তবে এবার হাতিরঝিলে কোষা নৌকার বাইচ দেব।

সূত্র জানায়, রাজধানীর হাতিরঝিল লেকে পুলিশ প্লাজার সন্নিকটে বুধবার বিকাল সাড়ে ৪টায় নৌকাবাইচ অনুষ্ঠিত হবে। নৌকাবাইচ শেষে বিকাল সাড়ে ৫টায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। নৌকাবাইচে দুটি ইভেন্ট থাকবে। একটি আন্তর্জাতিক ইভেন্ট। এই ইভেন্টে ভারতের ২টি পুরুষ দল ও ২টি মহিলা দল এবং বাংলাদেশের ৩টি পুরুষ দল ও ৩টি মহিলা দল অংশগ্রহণ করবে।

অপরটি জাতীয় ইভেন্ট। এই ইভেন্টে দেশের ১০টি ক্লার অংশগ্রহণ করবে। আন্তর্জাতিক ইভেন্টে স্বাগতিক বাংলাদেশের ৩টি দল লাল, সবুজ ও সাদা। লাল টিমের নেতৃত্বে থাকবে নারায়ণগঞ্জ রোইং ক্লাবের সভাপতি মোবারক হোসেন, সবুজ দলের নেতৃত্বে শাহীনবাগ রোইং ক্লাবের সাধারণ সম্পাদক হামিদুল হক, সাদা দলের নেতৃত্বে নবাবগঞ্জ রোইং ক্লাবের সাধারণ সম্পাদক মো. রাশিম মোল্লা। বাংলাদেশের ৩টি মহিলা দল খেলবে। দলগুলো হচ্ছে চুন কুটিয়া রোইং ক্লাব, নড়াইল রোইং ক্লাব, বান্দরবান রোইং ক্লাব।

এ ছাড়া জাতীয় ইভেন্টে অংশগ্রহণ করবে ১০টি ক্লাব। ক্লাবগুলো হলো- ঢাকা রোইং ক্লাব, শাহীনবাগ রোইং ক্লাব, নারায়ণগঞ্জ রোইং ক্লাব, নবাবগঞ্জ রোইং ক্লাব, টঙ্গী রোইং ক্লাব, নিউ ইয়ং স্টার রোইং ক্লাব, বাংলাদেশ বোট রেস (রোইং) কাউন্সিল, বরিশাল রোইং ক্লাব, সিলেট নৌকাবাইচ সমিতি।

নৌকাবাইচে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি প্রধান অতিথি হিসেবে এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি উপস্থিত থাকবেন। বাংলাদেশ রোইং ফেডারেশনের সভাপতি এডভোকেট মোল্লা মোহাম্মদ আবু কাওছারের সভাপতিত্বে আয়োজিত নৌকাবাইচে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতের হাইকমিশনার শ্রী বিক্রম কুমার দোরাইস্বামী।

এ ছাড়া নৌকাবাইচে অতিথি হিসেবে আরও উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দীন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চেয়ারম্যান এবিএম আমিন উল্লাহ নুরী, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। বাংলাদেশ রোইং ফেডারেশনের সাধারণ সম্পাদক হাজী মো. খোরশেদ আলম মহাসচিবের বক্তব্য এবং ফেডারেশনের সহ-সভাপতি মোহাম্মদ মনিরুল আলম স্বাগত বক্তব্য রাখবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০