PRIYOBANGLANEWS24
৫ মার্চ ২০২২, ১:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে স্নেহ স্মৃতি গোল্ডকাপ ক্রিকেট টুর্ণামেন্ট: টিম এভেনজারস্ অব মোল্লাকান্দা চ্যাম্পিয়ন

ঢাকার দোহারের শাইনপুকুর বড় বাড়ী মাঠে শুক্রবার শাইনপুকুর বয়েজ ক্লাবের আয়োজনে স্নেহ স্মৃতি গোল্ড কাপ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় মুন্সীগঞ্জের শ্রীনগর বাইশ গজ বনাম মুন্সীগঞ্জ শ্রীনগরের টিম এভেনজারস্ অব মোল্লাকান্দা অংশগ্রহন করে।

টসে জিতে শ্রীনগর বাইশ গজ ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। প্রথম ওভারের প্রথম বলেই মোল্লা কান্দার ফাস্ট বলার শাওনের বলকে দুর্দান্ত ৬ হাকিয়ে মাঠের বাইরে পাঠিয়ে দিয়ে রানের খাতা খোলেন শ্রীনগর বাইশ গজের ওপেনার ফয়সাল। কিন্তু দ্বিতীয় বলে আবারো ৬ হাকাতে গিয়ে আনিসের তালুবন্দি হয়ে ফিরে যেতে হয় ফয়সালকে। তবে শ্রীনগর বাইশ গজের আরেক ওপেনার লিয়ন দুর্দান্ত ২৮ বলে ৬১ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হন লিয়ন। এর পর কেবল আসা যাওয়ার খেলায় নির্দিষ্ট ১৬ ওভারে ৭ ইউকেট হারিয়ে ১৫৪ রান করে শ্রীনগর বাইশ গজ।

এদিকে মোল্লার কান্দার নয়ন ও শাওন ২১ রানের পার্টনারশীপ করে প্রথম উইকেটের পতন ঘটে। মোল্লাকান্দার ওপেনার ব্যাটসম্যান নয়নকে আউট করে সাজঘরে পাঠিয়ে দেন শ্রীনগর বাইশ গজের বলার পিন্টু। এর পরে আসা আর যাওয়ার মধ্যে থাকে শ্রীনগর বাইশগজ। তবে টিম এভেনজারস এর অধিনায়ক সোহেল, শাওন ও শাহালম ম্যাচকে জয়ের লক্ষে নেয় তারা। শেঢ ওভারে ৫ রান প্রয়োজন হলেও দুই বল হাতে থাকতে শাওনের দুর্দান্ত ৬ এর মধ্যেদিয়ে ১৫৭ রান করে জয় পায় মোল্লাকান্দা।

খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছে চ্যাম্পিয়ন দলের শাওন আর টুর্ণামেন্ট ও সেরা বলার রবিন। এছাড়া সেরা ব্যাটসম্যান সিয়াম নির্বাচিত হয়। পরে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক ইন্সপেক্টর জেনারেল অব রেজিস্টেশন বাংলাদেশ ড. খান মোঃ আব্দুল মান্নান।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা আবু সাইদুর রহমান খোকা। খেলার সভাপতিত্ব করেন আবু মোহাম্মদ ছায়াদ ক্রিটু।

এসময় আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান সালেহ, সোয়েম আহমেদ, সমাজ সেবক বরকত উল আলম ভূঁইয়া, জাকির হোসেন মৃদুল, আবু আল নাছের তানজিন, কাজী মিজানুর রহমান।

অনুষ্ঠানটি পরিচালনা করেন আরমানুর রহমান ভূঁইয়া, আনোয়ার হোসেন, গোলাম কিবরিয়া ভূঁইয়া কালাম, আসাদুজ্জামান আক্কাছ, ফরহাদ হোসেন, নান্টু মোল্লা, সুজিত ঘোষ মানিক, বাবুল হোসেন খান জলিল, শহিদুল ইসলাম খান, মাসুম হোসেন, শেখ সাইদুল ইসলাম, মুক্তার হোসেন, প্রশান্ত চন্দ্র ঘোষ, হযরত আলী বেপারী।

খেলাটির ধারাভাষ্যকার ছিলেন তন্ময় ইসলাম ও মোঃ হাবীব।

স্কোরারঃ ইয়াছিন আরাফাত, কাউছার খান, তৌকির আহমেদ খান, রানা আহমেদ এবং মুকুল।

এর আগে ১৬ টিমের টুর্ণামেন্টটি শুরু হয়। খেলা দেখতে হাজার হাজার নারী পুরুষ ও শিশুরা দুপুর থেকেই মাঠে জড়ো হন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০