PRIYOBANGLANEWS24
১ মার্চ ২০২২, ১:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জের গাছে গাছে আমের মুকুলের সমারোহ

‘আয় ছেলেরা, আয় মেয়েরা, ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে, মামার বাড়ি যাই। ঝড়ের দিনে মামার দেশে, আম কুড়াতে সুখ, পাকা জামের মধুর রসে, রঙিন করি মুখ।’ পল্লীকবি জসীমউদ্দিনের ‘মামার বাড়ি’ কবিতার পংক্তিগুলো বাস্তব রূপ পেতে বাকি রয়েছে আর মাত্র কয়েক মাস। তবে সুখের ঘ্রাণ বইতে শুরু করেছে চারদিকে। গাছে গাছে দেখা দিয়েছে আমের মুকুল। চারদিকে ছড়িয়ে পড়ছে এই মুকুলের পাগল করা ঘ্রাণ। বাতাসে মিশে সৃষ্টি করছে মৌ মৌ গন্ধ। যে গন্ধ মানুষের মন বিমোহিত করে। পাশাপাশি মধুমাসের আগমনী বার্তা শোনাচ্ছে আমের মুকুল। মধু সংগ্রহ করতে মৌমাছিরা ভিড় করছে আম গাছের ডালে ডালে।
শীতের বিদায়ের মধ্য দিয়ে ঢাকার নবাবগঞ্জের গাছে গাছে শোভা পাচ্ছে আমের মুকুল। এ বছর আমের ভালো ফলন পাওয়া যাবে এমনটাই জানিয়েছে কৃষি বিভাগ। তবে বাড়তি পরিচর্যার বিষয়ে গুরুত্ব দিয়েছেন কৃষিবিদরা।

প্রতিবছরই শীতের বিদায় আর বসন্তের আগমনী বার্তার মধ্য দিয়ে এ অঞ্চলের প্রতিটি আম গাছে আসতে শুরু করে আমের মুকুল। এ উপজেলায় বাণিজ্যিকভাবে ব্যাপক আমের চাষ না হলেও স্থানীয়ভাবে আমের চাহিদা থাকায় কৃষকেরা আমের মুকুল আসার পর গাছের বাড়তি যত্ম নিয়ে থাকেন। এখানে প্রতিটি বাড়িতেই রয়েছে একাধিক আমের গাছ। এ সময়টাতে গাছে গাছে শোভা পাচ্ছে আমের মুকুল। বাড়ির আঙিনা, পুকুরপাড়, ছাড়াও গ্রামের পথে প্রান্তে রোপণ করা হয়েছে আমের চারা। আর এসব আম গাছে এখন শোভা পাচ্ছে আমের মুকুল।

আগামী কয়েক সপ্তাহ পর মুকুল পরিণত হবে গুটিতে। ওই সময়ে বোঝা যাবে এ বছর আমের ফলন কেমন হবে। তার আগেই আমচাষিরা গাছের যত্ম নিচ্ছেন। কেউ সেচের ব্যবস্থা করছেন। কেউবা কৃষি অফিসে গিয়ে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণের পর সেভাবে পরিচর্যা করছেন। নবাবগঞ্জ উপজেলার বারুয়াখালী, শিকারীপাড়া, জয়কৃষ্ণপুর, নয়নশ্রী, বান্দুরা, যন্ত্রাইল, চুড়াইন, আগলা, কৈলাইল, শোল্লা, বাহ্রা, কলাকোপা, বক্সনগর, গালিমপুর ইউনিয়নের গাছে এবার প্রচুর মুকুল এসেছে। এক সময় এ উপজেলায় দেশীয় প্রজাতির আমের চাষ হলেও এখন উন্নত জাতের আম গাছের চারা সংগ্রহ করে চাষ করা হচ্ছে। এখানে ফজলি, লখনা, গোপালভোগ, আমরুপালী, হিমসাগর, দুধসর ইত্যাদি আম চাষ করা হচ্ছে।

উপজেলার দীর্ঘগ্রামের এলাকার আমচাষি খলিল মোল্লা জানান, ‘তার আম বাগানের প্রতিটি গাছে এবার মুকুল এসেছে। মৌসুমী বৃষ্টি না হওয়াতে সেচের ব্যবস্থা করায় ‘গুটি ঝরা’ রোধ হয়েছে। তাপমাত্রা ও আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর আমের বাম্পার ফলনের আশা করছেন।’

এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নাহিদুজ্জামান জানান, আমের মুকুল আসার আগে-পরে যেমন আবহাওয়ার প্রয়োজন, এ বছর তা বিরাজ করছে। ডিসেম্বরের শেষ থেকে মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত আম গাছে মুকুল আসার আদর্শ সময়। এ সময়ে মুকুলের প্রধান শত্রু কুয়াশা। এখন পর্যন্ত কুয়াশা কম এবং আকাশে উজ্জ্বল রোদ থাকায় আমের মুকুল সস্পূর্ণ প্রস্ফুটিত হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১০

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১১

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১২

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৩

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৫

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৬

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৭

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৮

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

১৯

কবরস্থানে বসে মাদকের জলসা!

২০