PRIYOBANGLANEWS24
১ মার্চ ২০২২, ১২:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দায়িত্বগ্রহন করলেন বারুয়াখালী ইউপি চেয়ারম্যান বাবুল মোল্লা

ঢাকার নবাবগঞ্জ উপজেলার বারুয়াখালী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এমএ বারী বাবুল মোল্লা পরিষদের কার্যক্রম শুরু করতে আনুষ্ঠানিকভাবে দায়িত্বগ্রহন করলেন। মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে পরিষদের আয়োজনে এ অনুষ্ঠান করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি উপজেলা সমবায় কর্মকর্তা রৌশন আরা নবনির্বাচিত চেয়ারম্যানকে পরিষদের কার্যক্রমের দায়িত্ব বুঝিয়ে দেন।

পরে দুপুরে বারুয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় নবনির্বাচিত চেয়ারম্যান এমএ বারী বাবুল মোল্লাকে ইউনিয়নবাসী ফুল দিয়ে বরণ করেন।

সভাপতিত্ব করেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগর যুগ্ম আহবায়ক মোহাম্মদ আরিফুর রহমান শিকদার।

আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন মিয়া, যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মোয়াজ্জেম হোসেন, ঢাকা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুন, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মিজানুর রহমান ভূইয়া কিসমত, যুগ্ম-আহবায়ক দেওয়ান আওলাদ হোসেন, যুগ্ম আহবায়ক ড. সাফিল উদ্দিন মিয়াসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উপস্থিত ছিলেন, ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাগণ ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০