PRIYOBANGLANEWS24
২৬ ফেব্রুয়ারী ২০২২, ৭:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মহাকবি কায়কোবাদের জন্মদিন উপলক্ষে নবাবগঞ্জে আলোচনা সভা

মহাকবি কায়কোবাদের ১৬৫তম জন্মদিন উপলক্ষে ঢাকার নবাবগঞ্জে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় আগলা চৌকিঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে এ অনুষ্ঠান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহাকবি কায়কোবাদ স্মৃতি পরিষদের সভাপতি ও কবির বংশধর মো. নাজিম আল কোরাইশী।

প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশ এসোসিয়েশনের সিনিয়ির সহসভাপতি ও নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ।

মহাকবি কায়কোবাদ স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক মো. শাহীনুজ্জামান শাহীনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. ইব্রাহিম খলিল, সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, বাগমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, ঢাকা মিল্লাত উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক গাজী বখতিয়ার হোসেন শ্যামল, মহাকবি কায়কোবাদ স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি আরশাদ আলী, মহাকবি কায়কোবাদ স্মৃতি সংসদের আহবায়ক মো. আজাদ।

আলোচনা সভায় বক্তারা কবির নিজ গ্রাম নবাবগঞ্জ উপজেলার আগলা পূর্বপাড়ায় বেদখল হওয়া বসতভিটা উদ্ধারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সংসদ সদস্য সালমান এফ রহমানের কাছে অনুরোধ জানান। শেষে মহাকবি কায়কোবাদের ১৬৫তম জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।

এ ছাড়াও কবির জন্মদিন উপলক্ষে মহাকবি কায়কোবাদ স্মৃতি সংসদের আয়োজনে শুক্রবার বাদ জুমা তার নিজ এলাকায় এক যোগে ৬টি মসজিদে দোয়া করা হয়। রাত ৮টায় মহাকবি কায়কোবাদ মুক্ত স্কাউট এর আয়োজনে নবাবগঞ্জ শিল্পকলা একাডেমীর মুক্ত মঞ্চে মুনির চৌধুরীর লেখা নাটক ‘কবর’ মঞ্চত্ব করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১০

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১১

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১২

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৩

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৫

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৬

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৭

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৮

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

১৯

কবরস্থানে বসে মাদকের জলসা!

২০