PRIYOBANGLANEWS24
৪ ফেব্রুয়ারী ২০২০, ১:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোহার উপজেলা প্রকৌশলীকে মারধরের ঘটনায় ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

ঢাকা জেলার দোহার উপজেলার নির্বাহী প্রকৌশলী কবির উদ্দিন শাহ-কে পেটানোর ঘটনায় ওই উপজেলা ছাত্রলীগ সভাপতি আমিনুল ইসলাম ইসলামকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার সন্ধা ছয়টার দিকে তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়।

দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে প্রিয়বাংলা নিউজ২৪ কে বলেন, প্রকৌশলীকে মারধরের ঘটনায় মামলার ভিত্তিতে ঢাকা জেলা ডিবি পুলিশ রাজধানী থেকে আমিনুল ইসলামকে গ্রেপ্তার করে।

উল্লেখ্য যে, গত রবিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে দোহার উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে একটি শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ কাজের প্রসঙ্গে প্রকৌশলী কবির উদ্দিন ও আমিনুল ইসলামের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে আমিনুল চড়াও হয়ে ওই কার্যালয়ের দরজা বন্ধ করে নির্বাহী প্রকৌশলীকে আটকে রেখে গালিগালাজ শুরু করে। ঘটনার এক পর্যায়ে আমিনুল ও তার সাথে থাকা ৩/৪ জন মিলে কবির উদ্দিনকে পিটিয়ে আহত করে বলে অভিযোগ উঠে। এসময় তাঁর চোখে থাকা চশমা, টেবিলের গ্লাস সহ কিছু জিনিসপত্র ভেঙে ফেলে আমিনুল ও তার সহযোগীরা। এ ঘটনায় রবিবার রাতেই উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম সহ অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামী করে দোহার থানায় মামলা করেণ কবির উদ্দিন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০