PRIYOBANGLANEWS24
২৩ ফেব্রুয়ারী ২০২২, ১০:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে নদীর বুকে ধান চাষ

এক সময়ের খরস্রোতা ইছামতী নদীতে এখন চলছে বোরো ধানের বীজতলাসহ ইরিবোরো ফসলের চাষ। নদীটি এখন সমতল ভূমিতে পরিণত হয়েছে। শুকনো মৌসুমের আগেই নদী শুকিয়ে যাওয়ায় হারিয়েছে অনেক দেশীয় প্রজাতির মাছ ও জলজ প্রাণী। এতে জেলেরা পেশা বদল করে চলে যাচ্ছে ভিন্ন পেশায়। এখন যে কেউ দেখলে এটা নদী বলে বিশ্বাস করতে চায় না। কারণ পানি না থাকলেও নদীর বুক জুড়ে সমতল ভূমিতে রয়েছে সবুজের ক্ষেতে ফসলের চাষ।

জানা গেছে, ইছামতি নদীকে কেন্দ্র করে জেলারা একসময় মাছ শিকার করে জীবিকা নির্বাহ করতো। নদীতে এখন পানি না থাকায় দৈন্যদশায় বেকার হয়ে পড়েছেন প্রায় শতাধিক জেলে পরিবার। তারা বাপ-দাদার আদি পেশা ছেড়ে ভ্যান রিকশা চালাচ্ছেন। আর পানিশূন্য মরা নদীতে ধান চাষ করছে অনেকে।

উপজেলার বারুয়াখালী নবগ্রাম এলাকার অমিত হালদার জানান, আগে বাবার সঙ্গে নদীতে মাছ ধরতে যেতেন, এখন নদীতে পানি না থাকায় অন্যকাজ করেন। সুনিরাম হালদার, নিধন হালদার, নরেশ হালদারও একই কথা বলেন। তবে তারা এখনো পুরানো পেশায় ফিরে যেতে চায়। তাদের দাবি, খনন করে আবারও নদীকে আগের অবস্থায় ফিরিয়ে আনা হোক।

দাউদপুর এলাকায় নদী পাড়ের মো.বাবুল জানান, এই নদীর পানি দিয়ে সারা বছর নিত্য প্রয়োজনীয় কাজ করা যেত। বোরো ফসলের মাঠে সেচ দেয়ার জন্য পানির কোনো চিন্তাই করতে হতো না। কিন্তু এখন আর নদীর বুকে সেচ দেয়ার মতো পানি নেই। নদীর বুকে চাষ করা হচ্ছে বোরো ধান।

একই এলাকার সুবল মন্ডল বলেন, এই নদীতে সারা বছর এলাকার জেলেরা মাছ ধরে জীবিকা নির্বাহ করতো। কিন্তু এখন নদীতে পানি না থাকায় তারা আর নদীতে মাছ ধরতে পারে না। ফলে প্রকৃত মৎস্যজীবীরা এখন বাপ দাদার পেশা ছেড়ে অন্য পেশায় চলে গেছে। এছাড়া নদীতে ময়লা-আবর্জনা ফেলে নদীতে স্রোত কমে পলি পড়ে নদী ভরাট হয়ে গেছে। তাই থেমে গেছে নৌকা চলাচলও। তিনিও নদী খনন করার দাবি জানান।

নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির সাংগঠনিক সম্পাদক রাশিম মোল্লা বলেন, এক সময় ইছামতি খরাস্রোত নদী ছিল। নদীতে প্রচুর পানি ছিল। স্রোতও ছিল প্রচুর। ভাদ্র মাস এলেই ইছামতি নদীর বিভিন্ন পয়েন্টে মাসব্যাপী নৌকা বাইচ অনুষ্ঠিত হতো। কিন্তু এখন বর্ষা মৌসুমেও তেমন একটা পানি থাকে না। যার কারণে এখন আর নৌকা বাইচ হয়না বললেই চলে। দ্রুত সরকারের সংশ্লিষ্ট বিভাগের কাছে দাবী জানাই, দ্রুত ইছামতী নদী খনন এবং স্লুইচ গেট নির্মাণ করে পদ্মা নদীর সাথে ইছামতি নদীর সংযোগ করার আহ্বান জানাই।

উপজেলা কৃষি কর্মকর্তা নাহিদুজ্জামান বলেন, নদীমাতৃক দেশ আমাদের এ বাংলাদেশ। অসংখ্য নদীনালা রয়েছে আমাদের দেশে। তবে বর্তমান সময়ে নদীর তলদেশ ভরাট হওয়ার কারণে নদীগুলো তার রূপ হারিয়ে ফেলেছে। আর সেই সুযোগে কৃষকরা সেখানে আবাদ শুরু করেছেন। এতে কৃষকরা উপকৃত হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০