PRIYOBANGLANEWS24
১৭ ফেব্রুয়ারী ২০২২, ১০:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে নদীতে ফেলে শিশু সন্তানকে হত্যা করলো মা

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় জুনায়েদ নামে ১৫ দিনের এক নবজাতক শিশুকে নদীতে ফেলে হত্যা করার দায়ে শিশুটির মা জুলি আক্তার (১৯) কে গ্রেফতার করেছেন নবাবগঞ্জ থানা পুলিশ। শিশুটির মা জুলি আক্তারের স্বীকারোক্তি অনুযায়ী বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার বারুয়াখালী ইউনিয়নের পাশ্ববর্তী ইছামতি নদীর আলালপুর (রতনপুর) এলাকা থেকে ঐ নবজাতকের মরদেহটি উদ্ধার করেন পুলিশ।

ঘাতক জুলি আক্তার বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ইস্টিকাটি গ্রামের জুবায়ের হোসেন রনি স্ত্রী। তারা ঢাকা থাকতেন। তবে সন্তান হওয়ায় জুলি বাবা বাড়িতে এসেছিলেন।

জিজ্ঞাসাবাদে জুলি তার সন্তানকে নদীতে ফেলে হত্যা করেছেন বলে স্বীকারোক্তি দেয়ায় বৃহস্পতিবার দুপুর ১২টায় নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম শেখ এক প্রেস বিফিং এর মাধ্যমে হত্যাকান্ডের বিষয় সাংবাদিকদের অবহিত করেন।

প্রেস বিফিংতে ওসি জানান, ছেলে নিখোঁজ রয়েছে জানিয়ে শিশুটির বাবা শনিবার রাতে থানায় একটি জিডি করেন। ঘটনাটি ব্যাপারে আমরা শিশুটির মা জুলিকে জিজ্ঞাসাবাদ করলে সে জানান, বুধবার বেলা ৩টা ১০মিনিটে তিনি নবজাতক জুনায়েদকে ঘরের বিছানায় রেখে টয়লেটে যায়। ফিরে এসে দেখেন ছেলে বিছানায় নেই। কিন্ত জুলির কথাবার্তা এবং ব্যবহার আমাদের সন্দেহ হয়। পরে আমরা তাকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করি। একপর্যায় তিনি স্বীকার করে পারিবারিক কলহের জেরে হতাশা হয়ে তিনি নিজের সন্তানকে বাড়ির পাশ্ববর্তী ইছামতি নদীতে ফেলে দিয়েছে। সকালে তার তথ্যের ভিত্তিতে সকাল ৯টায় জেলেদের দিয়ে নদীতে জাল ফেলে শিশুর মরদেহ উদ্ধার করা হয়। ওসি আরও জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।

শিশুটির বাবা জুবায়ের হোসেন রনি জানান, আমি পালিয়ে বিয়ে করায় আমার পরিবার আমাদের মেনে নেইনি। এই নিয়ে আমরা হতাশ ছিলাম। তবে সন্তান হওয়ার পর পরিবার আমাদের মেনে নিতে রাজি হয়। আগামী মাসের ১ তারিখে আমাদের বাড়িতে যাওয়ার কথা ছিল। কিন্ত ওর গতকাল আমার সন্তানকে পানিতে ফেলে দেয়।

ঘাতক জুলির মা’র দাবি, জামাইয়ের সাথে তার মেয়ের কোন ঝামেলা ছিল না। তবে মেয়ের শাশুরি সব সময় খারাপ ব্যবহার করতো। অভিমানেই মেয়ে এমন কাজ করেছে বলে মনে করেন তিনি।

এবিষয়ে নবাবগঞ্জ থানার উপ-পরির্দশক আব্দুল জলিল বলেন, নবজাতকের বাবা জুবায়ের বাদী হয়ে তার স্ত্রী জুলিকে আসামী করে নবাবগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলার পর আসামী জুলি আক্তারকে পাঁচদিনের রিমান্ড চেয়ে আজ বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০