PRIYOBANGLANEWS24
১১ ফেব্রুয়ারী ২০২২, ৬:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লিবার্টি ইন্টারন্যাশনাল স্কুলে চাকরি

ঢাকা শিক্ষাবোর্ড কর্তৃক অনুমোদিত লিবার্টি ইন্টারন্যাশনাল স্কুল-এ বাংলা ও ইংরেজি ভার্সনে সহকারী শিক্ষক পদে ৬ জন ও শিক্ষক পদে ২ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২০ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত আবেদন করতে পারবেন।

সহকারী শিক্ষক -৬ জন
(ইংরেজি-২ জন, গণিত-২ জন, পদার্থ বিজ্ঞান-১ জন, রসায়ন-১ জন)

সরকার অনুমোদিত যেকোন বিশ্ববিদ্যালয় হতে উল্লেখিত বিষয়ে সম্মান/স্নাতকোত্তর ডিগ্রীধারী হতে হবে। ইংরেজি ভার্সনে অভিজ্ঞতা প্রার্থীর অতিরিক্ত যোগ্যতা বলে বিবেচিত হবে। শিক্ষকতা পেশায় কমপক্ষে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। কম্পিউটার শিক্ষার জন্য স্ব স্ব বিষয়ে সনদ ও বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

শিক্ষক (ইংরেজি ভার্সন)- ২ জন
সরকার অনুমোদিত যেকোন বিশ্ববিদ্যালয় হতে উল্লেখিত বিষয়ে সম্মান/স্নাতকোত্তর ডিগ্রীধারী হতে হবে। ইংরেজি ভার্সনে প্লে গ্রুপ থেকে স্টান্ডার্ড-৫ পর্যন্ত ক্লাস নেয়ার দক্ষতা থাকতে হবে। নারী প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। হবে।

আবেদনের নিয়মাবলী:
১। আবেদনকারীকে সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ০২ (দুই) কপি রঙিন ছবি, পূর্ণ জীবন বৃত্তান্ত (মোবাইল নম্বরসহ), সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্র এবং নিজ ইউনিয়ন/ পৌরসভা চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদের অনুলিপিসহ স্বহস্তে লিখিত আবেদনপত্র অবশ্যই আগামী ২০/০২/২০২২ তারিখের মধ্যে ডাকযোগে/ ই-মেইল: : libertyintschool@gmail.com (স্বহস্তে লিখিত আবেদনপত্রের স্ক্যানিং কপিসহ উল্লিখিত কাগজপত্র)-এ পরিচালক লিবার্টি ইন্টারন্যাশনাল স্কুল, পৌরসভা রোড, দক্ষিণ জয়পাড়া, দোহার, ঢাকা-১৩৩০-এর বরাবরে পৌঁছাতে হবে।
২। আবেদনকারীকে খামের উপর নাম, পদের নাম ও বিষয় এবং প্রার্থীর সচল মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।
৩। অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে। অত্র বিজ্ঞপ্তির আংশিক কিংবা সম্পূর্ণ অংশ কর্তৃপক্ষ কোনরূপ কারণ দর্শানো ব্যতিরেকে বাতিল করতে পারবে।
৪। ১ ও ২ নম্বর পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩৭ বছর।
৫। উল্লেখ্য, বিদ্যালয়টি ঢাকা শহর থেকে ৪০ কি.মি. দূরে ঢাকা জেলার দোহার উপজেলায় অবস্থিত। সুতরাং আবেদনকারীকে উপজেলা পর্যায়ে বসবাসের মানসিকতা সম্পন্ন হতে হবে।

পরিচালক
(প্রশাসন ও মানব সম্পদ)

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

১০

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

১১

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১২

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১৩

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১৪

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৫

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৬

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৭

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৮

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৯

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

২০