PRIYOBANGLANEWS24
১০ ফেব্রুয়ারী ২০২২, ৩:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ছিনতাই করতে গিয়ে কিছু না পেয়ে মাঝিকে হত্যা

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় মনিন্দ দাস (৭০) নামে খেয়া নৌকার মাঝিকে হত্যার দায়ে ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।র‌্যাবের সদর দপ্তর গোয়েন্দা শাখার সহযোগিতায় ৯ ফেব্রুয়ারী ভোরে দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া সাবান ফ্যাক্টরী এলাকায় অভিযান পরিচালনা করে হত্যাকান্ডের সাথে জড়িত ৩ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে চুনকুটিয়া এলাকার রাজু আহমেদ লালু মিয়ার ছেলে ফজলে রাব্বি (২১), একই এলাকার বাবুল হোসেনের ছেলে মোঃ শরীফ (২০) ও ঝাউবাড়ি এলাকার নুর শেখের ছেলে আজিজুল শেখ ২২)। বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-১০ এর মিডিয়া শাখার এএপি এনায়েত কবীর শোয়েব এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান।

র‌্যাব-১০ এর মিডিয়া শাখার এএপি এনায়েত কবীর শোয়েব জানান, গত ৪ ফেব্রুয়ারী ভোরে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকার টিপু মিয়ার বাড়ীর সামনে অচেতন অবস্থায় গুরুত্বর জখম অবস্থায় অজ্ঞাত ব্যক্তিকে দেখে স্থানীয়রা ৯৯৯ নাম্বারে ফোন করে পুলিশে খবর দেয়। দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। পরে নিহতের পরিচয় পাওয়া যায়, নিহতের নাম মন্দিদ দাস (৭০), সে বাঘৈর এলাকার মৃত বরন দাসের ছেলে। পেশায় বুড়িগঙ্গা নদীর তেল ঘাট এলাকার খেয়া নৌকার মাঝি।

উক্ত ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে ৫ ফেব্রয়ারী দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এঘটনায় ব্যাব-১০ ছায়া তদন্ত শুরু করে সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা খেয়া নৌকার মাঝি হত্যাকান্ডের সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। তিনি আরও জানান, হত্যাকান্ডের দিন ভোরে নৌকার মাঝিকে ছিনতাইয়ের উদ্দেশ্য গ্রেফতারকৃতরা ঘেরাও করে। মাঝির নিকট টাকা-পয়সা না পেয়ে ক্ষিপ্ত হয়ে ধারেেলা অস্ত্র দিয়ে থুতনীর নিচে, নাভির উপরে, বুকের বামপাশে ও পেটের উভয় পাশে একাধিক আঘাত করে ফেলে চলে যায়। গ্রেফতারকৃত আসামীরা ঢাকা-মাওয়া মহাসড়কসহ কেরানীগঞ্জের বিভিন্ন স্থানে মাদক ব্যবসা, ছিনতাই, চুরি, ডাকাতি ও চাাঁদাবাজির সাথে জড়িত। দক্ষিণ কেরানীগঞ্জ থানায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০