PRIYOBANGLANEWS24
৮ ফেব্রুয়ারী ২০২২, ৯:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে ‘মাফ চেয়ে’ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা

ঢাকার দোহারে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রোমান (১৯) নামের এক যুবক গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে। সোমবার রাতে এ ঘটনা ঘটে। মৃত রোমান দক্ষিণ ইউসুফপুর এলাকার মুনসের আলী বেপারীর ছেলে।

জানা যায়, সোমবার (৭ ফেব্রুয়ারি) রাত ৯টা তের মিনিটে Az Roman ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দেয়। যেখানে লেখা ছিল, “হারিয়ে যাচ্ছি যদি ভুল করে থাকি মাফ করে দিয়ো। প্রিয়জন বলতে কেউ নেই# সবকিছুর সমাধান আত্মহত্যা। থাকতে কেউই বোঝে না, হারিয়ে গেলে সবাই খোঁজে।”

এমন এক হৃদয়বিদারক লেখার মাঝে নিজেকে শেষ করে দিয়ে সবাইকে কাঁদিয়ে চলে যায় রোমান। সোমবার রাত সাড়ে ১০টায় রোমানদের নিজস্ব বাড়ির নির্মাণাধীন বিল্ডিংয়ের সিঁড়ির রডের সঙ্গে গলায় রশি পেঁচানো ঝুলন্ত অবস্থায় তার মরদেহ নামায় স্বজনরা।

সম্প্রতি ঢাকায় একটি ওয়েল্ডিংয়ের দোকানে চাকরি করতো। গত এক সপ্তাহ আগে গ্রামের বাড়ি দোহারের ইউসুফপুরে আসে। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি।

নিহত রোমানের মা জানায়, রাত ১০টার পরে তাকে ফোন দেয়া হয়। ফোন না ধরলে পুনরায় ফোন দিতেই নির্মাণাধীন ভবন থেকে রিংটোনের আওয়াজ আসতেই কাছে গিয়ে দেখি রোমান বিল্ডিংয়ের রডের সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় ঝুলে আছে।

এদিকে মঙ্গলবার ঘটনাটি ফেসবুকে ছড়িয়ে পরে, যা এখন রীতিমত ভাইরাল হয়েছে।

এ ঘটনায় দোহার থানা পুলিশ মঙ্গলবার ঘটনাটি অবহিত হওয়ার পরে ঘটনাস্থল পরিদর্শন করে লাশ দোহার থানায় নিয়ে যায়। এ বিষয়ে দোহার থানার ওসি তদন্ত কামরুজামান জানায় লাশের সুরহতাল করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ট হাসপাতালে পাঠানো হবে। পরে রিপোর্টের ভিত্তিতে জানা যাবে মৃত্য্যুর কারণ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০