PRIYOBANGLANEWS24
২৯ জানুয়ারী ২০২২, ৫:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নয়াবাড়িতে নির্বাচনী উঠান বৈঠকঃ তরুনকে সমর্থন দিয়ে নৌকাকে সম্মান জানানোর আহবান আ’ লীগ নেতাদের

আসন্ন ৩১ জানুয়ারী দোহার উপজেলার নয়াবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী তৈয়বুর রহমান তরুনের পক্ষে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগ এ উঠান বৈঠক আয়োজন করেন।

নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন। তিনি তার বক্তব্য বলেন, সালমান এফ রহমানের স্পষ্ট বার্তা, বিদ্রোহী প্রার্থী হান্নান তুমি দলের স্বিদ্ধান্তের বাইরে নির্বাচন থেকে সরে আস। দলের বাইরে থেকে কিছু করা যায় না। দল যাকে মূল্যায়ন করেছে তার বাইরে অবস্থান নিয়ে দলকে অসম্মান করোনা। দল ছাড়া তোমার অবস্থা মূল্যহীন। তাই সময় আছে সাংবাদিকদের ডেকে ঘোষনা দিয়ে তোমার সমর্থন তরুনকে দিয়ে নৌকার প্রতিককে সম্মান দেখাও। অন্যথায় কঠোর ব্যবস্থা দলের সাংগঠনিকভাবে।

এসময় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ তার বক্তব্য একই কথা বলে শামীম আহমেদ হান্নানকে সরে আসার আহবান জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুন,শেখ সাখাওয়াৎত হোসেন নান্নু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাসান মতিউর রহমান,আওয়ামীলীগের কেন্দ্রীয় উপকমিটির তথ্য ও গবেষনা বিষয়ক সদস্য জয়নাল আবেদীন,

দোহার উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোল্লা মোঃ হাবিবুর রহমান, শ্রম বিষয়ক সম্পাদক তৈয়বুর রহমান তরুন, দোহার উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক হাবীবুর রহমান, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ মোঃ সালাহউদ্দিন, দোহার উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম, সাধারন সম্পাদক উদয় হোসেন, নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি বিশ্বজিৎ গুহ টুটুল, যুবলীগের সভাপতি রবিউল ইসলাম, সাধারন সম্পাদক রাকিবুল, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোখলেছুর রহমান, সাধারন সম্পাদক আলমগীর হোসেন, নয়াবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জামিল মাহমুদ, সাধারন সম্পাদক আশিকুর রহমান সহ আরো অনেকে।

এর আগে বেলা তিনটা থেকে নয়াবাড়ি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে হাজার হাজার নারী পুরুষ নৌকা বানিয়ে মিছিল সহকারে নির্বাচনী উঠান বৈঠকে যোগ দেয়। যা জনসভায় রুপ নেয়।

নির্বাচনী উঠান বৈঠক সঞ্চালনা করেন নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শহিদ মিয়া ও সাবেক সাধারন সম্পাদক শহিদ খান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০