PRIYOBANGLANEWS24
২৯ জানুয়ারী ২০২২, ৫:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বারুয়াখালীতে কর্মী সভাঃ নৌকার প্রার্থী বিজয়ী হলে গ্রাম হবে শহর

৬ষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩১ জানুয়ারী ভোট গ্রহণ উপলক্ষে ঢাকার নবাবগঞ্জ উপজেলার বারুখালী ইউনিয়ন পরিষদে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এম এ বারী বাবুল মোল্লার সমর্থনে উঠান বৈঠক করেছেন ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন। শুক্রবার সন্ধ্যায় নৌকার বিজয় নিশ্চিত করতে দলীয় নেতা কর্মীদের নিয়ে ছোট কাউনিয়া কান্দি ৯নং ওয়ার্ডের নেতাকর্মীদের আয়োজনে নাটমন্দির প্রাঙ্গণে এ নির্বাচনী উঠান বৈঠক করা হয়।

সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা কায়ছার আহমেদ আক্কু।

উঠান বৈঠকে নেতারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষনা দিয়েছেন গ্রাম হবে শহর। এরই ধারাবাহিকতায় সরকারের উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রাখতে ও দোহার নবাবগঞ্জের অভিভাবক সালমান এফ রহমানের হাতকে শক্তিশালী করতে হলে ১৪ ইউনিয়নে নৌকার প্রার্থীকে বিজয় করা ছাড়া বিকল্প কোন চিন্তা করা জনগণের ভূল হবে বলে জানান নেতারা।

এ সময় বারুয়াখালী ইউনিয়নের নৌকার প্রার্থী বারী মোল্লা ভোটারদের উদ্দেশে বলেন, আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করুন। স্থানীয় সংসদ সদস্য আমাদের অভিভাবক সালমান এফ রহমানের সহযোগিতায় বারুয়াখালী ইউনিয়নে কোন উন্নয়ন কাজ বাকী থাকবে না ইনশাল্লাহ এবং আপনাদের সহযোগিতায় একটি সুন্দর, মাদকমুক্ত ও আদর্শ ইউনিয়ন হিসেবে এ ইউনিয়নকে উপহার দিতে চাই।

বারুয়াখালী ইউনিয়ন আওয়ামীলীগে সাধারণ সম্পাদক মোশারফ মোল্লা ও মঞ্জুর আলম নাহিদের সঞ্চালনায় উঠান বৈঠকে বক্তব্য রাখেন ঢাকা জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুণ, মহিলা বিষয়ক সম্পাদক হালিমা আক্তার লাবণ্য, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মোহাম্মদ আরিফুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মো.জালাল উদ্দিন, ঢাকা জেলা সাবেক ছাত্রলীগ নেতা আব্দুর রাজ্জাক মোল্লা, আওয়ামীলীগনেতা অ্যাড. আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ ইফতেখার নোমান, বীর মুক্তিযোদ্ধা শামসুল হোসেন খান, যুবলীগ নেতা ওমর ফারুক সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০