PRIYOBANGLANEWS24
২৫ জানুয়ারী ২০২২, ৫:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুসুমহাটীতে নৌকার প্রার্থীকে জয়ী করতে একাট্টা আওয়ামীলীগ

ঢাকার দোহার উপজেলা কুসুমহাটী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী ও কুসুমহাটী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল কাদের মন্ডলের নির্বাচনী প্রচারনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বাস্তা দারুল কোরআন ইসলামিয়া মাদরাসা ও এতিমখানা মাঠ প্রাঙ্গনে এ প্রচারনা সভা অনুষ্ঠিত হয়।

প্রচারনা সভায় বক্তারা বলেন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যার নেতৃত্বে বাংলাদেশ বর্হিবিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। দেশকে এগিয়ে নিতে আওয়ামীলীগ সরকারের কোন বিকল্প নেই। তাই উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে আসন্ন ইউনিয়ন নির্বাচনে কুসুমহাটি ইউনিয়নের নৌকার প্রার্থী আব্দুল কাদের মন্ডলকে বিপুল ভোটে জয়লাভ করাতে হবে।

বক্তারা বলেন এই জয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সালমান এফ রহমান, ও এই ইউনিয়নের প্রতিটি মানুষের জয় হবে। তাই কাদের মন্ডলকে একটি বার নির্বাচিত করে শেখ হাসিনা ও সালমান এফ রহমানকে কুসুমহাটি ইউনিয়ন উপহার দিতে একাট্টা হন প্রচারনা সভা থেকে নেতাকর্মীরা। এছাড়া কুসুমহাটী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ঘোষনা দেওয়া আব্দুল ওহাব দোহারী নির্বাচন থেকে সরে গিয়ে আওয়ামীলীগ সমর্থিত নৌকার প্রার্থী আব্দুল কাদের মন্ডলকে সমর্থন জানিয়ে নির্বাচনে তার জন্য ভোট প্রার্থনা করেন সবার কাছে।

এর আগে বেলা তিনটা থেকে কুসুমহাটি ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ড থেকে বিভিন্ন নেতাকর্মীরা মিছিল সহকারে দলে দলে যোগ দেন প্রচারনা সভায়। তবে প্রচারনা সভায় শত শত নারীদের নিয়ে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ আনার কলি পুতুলের একটি দৃষ্টিনন্দন মিছিল সবার নজর কারে। যা প্রচারনা সভাকে আরও প্রানবন্ত করে তুলে।

কাদের মন্ডলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহারর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলী আহসান খোকন।

এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ আনার কলি পুতুল, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির আন্তর্জাতিক বিষয়ক সদস্য সুরুজ আলম সুরুজ, কুসুমহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী আব্দুল ওহাব দোহারী, ঢাকা জেলা দক্ষিন স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি আনিসুর রহমান খান, কুসুমহাটী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফরহাদ হোসেন, কুসুমহাটী ইউনিয়ন যুবলীগের সভাপতি কালাম বিশ্বাস সহ আরো অনেকে।

নির্বাচনী প্রচারনা সভা সঞ্চালনা করেন দোহার উপজেলা যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ আসলাম উদ্দিন( পারভেজ)।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০