PRIYOBANGLANEWS24
২৪ জানুয়ারী ২০২২, ৪:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বক্সনগরে নৌকারকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী আওয়াল

ঢাকার নবাবগঞ্জ উপজেলার বক্সনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ মিয়াকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ঐ ইউনিয়নের আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কাজী আব্দুল আওয়াল। শনিবার রাত সাড়ে ৭টায় বর্দ্ধনপাড়া প্রগতি সংঘ ক্লাব প্রাঙ্গনে আয়োজিত এক নির্বাচনী উঠান বৈঠকে আব্দুল আওয়াল আনুষ্ঠানিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষনা দেন।

সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বার্নাড তপন গমেজ।

বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া।

এ সময় ঢাকা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুণ বলেন, দলের স্বার্থে ইউনিয়নের স্বার্থে এলাকার ঐক্যের স্বার্থে পরিবারের স্বার্থে স্বতন্ত্র প্রার্থী কাজী আব্দুল আওয়াল তার প্রার্থীতা প্রত্যাহার করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষনা দিয়ে যে ত্যাগ দেখিয়েছেন আওয়ামীলীগের কাছে তা দৃষ্টান্ত হয়ে থাকবে এবং দল তার কথা সব সময় মনে রাখবে। আমরা নেতৃবৃন্দরা দলের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি ।

ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীন খানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বক্সনগর ইউনিয়ন পরিষদের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওয়াদুদ মিয়া, বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন বাবুল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. পলাশ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের চিকিৎসক ডা. জুনায়েত বাতেন, সমাজকর্মী শেখ হান্নান, মো. মমিনুল ইসলামসহ ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০