PRIYOBANGLANEWS24
১৯ জানুয়ারী ২০২২, ২:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নৌকার প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ইউপি নির্বাচনে শোল্লা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী ফজলুল হক (ফজল) নির্বাচন থেকে সরে গিয়ে নৌকা প্রতীকের প্রার্থী মিজানুর রহমান ভূইয়া কিসমতকে সমর্থন করে সংবাদ সম্মেলন করেছেন।

মঙ্গলবার (১৮ জানুয়ারী) রাত ৮টার দিকে বালুখন্ড এলাকায় নিজ বাড়ির আঙিনায় সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে যাওয়ার বিষয়ে ঘোষণা দেন তিনি।

সংবাদ সম্মেলনে ফজলুল হক ফজল বলেন, গত পাঁচ বছর যাবত আমি নির্বাচনের প্রস্তুতি নিয়েছি। দলীয় প্রতীকের প্রত্যাশী ছিলাম। তবে দলের সিদ্ধান্তে আমাকে মনোনয়ন দেয়া হয়নি। পরিবার ও সমর্থকদের দাবিতে দলীয় শৃঙ্খলার বাইরে গিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম।
তবে এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঢাকা-১ আসনের সংসদ সালমান এফ রহমানের প্রতি শ্রদ্ধা রেখে দলীয় সিদ্ধান্ত মেনে এই মুহূর্তে আমি আমার প্রার্থিতা প্রত্যাহার করছি। সেই সাথে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মিজানুর রহমান ভূঁইয়া কিসমতের হয়ে শোল্লা ইউনিয়নের জনগণের জন্য আমি কাজ করবো।

এসময় শোল্লা ইউনিয়নের নৌকার প্রার্থী মিজানুর রহমান ভূঁইয়া কিসমতও ফজুলল হক ফজলকে সাথে নিয়ে কাজ করার অঙ্গিকার করেন।

এসময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ (ঝিলু), ভাইস চেয়ারম্যান ইঞ্জি. আরিফুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক দেওয়ান আওলাদ হোসেন, ঢাকা জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা লাবণ্য ভূইয়াসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০