PRIYOBANGLANEWS24
৩১ ডিসেম্বর ২০২১, ১:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে মাশরুম চাষে শাহিনের সাফল্য

যুগোপযোগী পরিবেশ ও আবহাওয়ার কারনে মাশরুম চাষে ঢাকার নবাবগঞ্জে বিপুল সম্ভাবনা দেখা দিয়েছে। ঔষধি গুণসম্পন্ন এ খাবারটির চাহিদাও বাড়ছে ব্যাপক হারে। অথচ এখনও চাহিদার চেয়ে উৎপাদন কম। উৎপাদন বাড়ানো গেলে অর্থনৈতিক সাফল্য নিশ্চিত। ফলে মাশরুম চাষে স্বাবলম্বী হচ্ছেন অনেকে। আগ্রহ আর অদম্য ইচ্ছা শক্তির জোড়ে মাশরুম চাষ শুরুর এক বছরের মধ্যেই তেমনই এক সফল চাষী ও উদ্যোক্তা হিসাবে নিজেকে গড়ে তুলেছেন ঢাকার নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের উত্তর বাহ্রা গ্রামে শাহিন মোল্লা।

‘সাভার মাশরুম উন্নয়ন সেন্টার’ থেকে প্রশিক্ষণ নিয়ে ২০২০ সালে শুরু করেন মাশরুম চাষ। শুরুতে বিভিন্ন জনের কাছ থেকে বীজ ক্রয় করে মাশরুম চাষ করলেও বর্তমানে নিজেই বীজ তৈরি করে চাষের পাশাপাশি বিক্রি করা শুরু করেছেন তিনি। বর্তমানে মাশরুমের পাশাপাশি বীজেরও চাহিদা বেড়েছে। সরকারি সহায়তা পেলে মাশরুম চাষ করে বেকার সমস্যা দূর করার পাশাপাশি বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব বলে মনে করেন এই উদ্যোক্তা।

মাশরুম চাষি শাহিন মোল্লা আরও জানান, বর্তমানে মাশরুম চাষ করে তিনি সব খরচ বাদ দিয়ে ভালো টাকা আয় করতে পারছেন। প্রথম স্পন থেকে ২৫ থেকে ৩৫ দিনের মধ্যে ফলন পাওয়া যায়। ২ কেজির একটি স্পন প্যাকেট থেকে একবার ফলনে ৩০০-৫০০ গ্রাম পর্যন্ত মাশরুম পাওয়া যায়। তিনি প্রতিদিন ২-৩ কেজি পর্যন্ত মাশরুম বিক্রি করে থাকেন। প্রতিকেজি মাশরুম বিক্রি হয় ২৫০-৩০০ টাকা দরে। তিনি মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে অন্যের কর্মসংস্থান সৃষ্টি করতে চান বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ভবিষ্যতে মাশরুমের বীজ গবেষণা ল্যাব স্থাপনের ইচ্ছা পোষণ করেন তিনি। নানা পুষ্টিগুনে ভরপুর মাশরুম মানবদেহের জন্য অত্যন্ত উপকারি। বর্তমানে প্রতিকেজি মাশরুম ২শ’ থেকে আড়াই’শ টাকা এবং প্রতিকেজি পাউডার মাশরুম দুই হাজার টাকা দরে বিক্রি হয়। অল্প খরচে বেশি লাভ হওয়ায় শাহিন মোল্লার মতো দোহার-নবাবগঞ্জের অনেক বেকার যুবক ঝুঁকছে মাশরুম চাষে।

উত্তর বাহ্রা গ্রামের আনোয়ার হোসেন বলেন, মাশরুম চাষ শুরুর দিকে অনেকেই ঝুঁকিপূর্ণ মনে করলেও প্রশিক্ষণের মাধ্যমে মাশরুম চাষ করে স্বাবলম্বী হওয়া সম্ভব। শাহিন মোল্লা মাশরুম চাষে এই এলাকার একটি দৃষ্টান্ত। তার মতো অনেকেই যদি মানুষ চাষে আগ্রহী হয়ে উঠে তবেই বেকারত্ব দূর করা সম্ভব।

শাহিনের উৎপাদিত মাশরুম দোহার ও নবাবগঞ্জের স্থানীয় চাইনিজ রেস্টুরেন্ট , সুপারসপ ও বিভিন্ন হোটেলে বিক্রি হচ্ছে। দিন দিন মাশরুম দিয়ে তৈরি মুখরোচক খাবারও জনপ্রিয় হয়ে উঠছে।

উপজেলা কৃষি কর্মকতা নাহিদুজ্জামান জানান, মাশরুম চাষ একটি লাভজনক পেশা। এর পুষ্টিগুণ অনেক বেশি। নবাবগঞ্জ কৃষি অফিসের পক্ষ থেকে মাশরুম চাষিদের মাঠ পর্যায়ে গিয়ে পরামর্শ প্রদান করা হচ্ছে। এ ছাড়া এই এলাকার কোনো যুবক মাশরুম চাষে আগ্রহী হলে তাকে সকল ধরনের সহযোগিতা করা হবে। আমরা আশা করি নবাবগঞ্জে মাশরুম চাষের বিপ্লব ঘটবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০