PRIYOBANGLANEWS24
২৮ ডিসেম্বর ২০২১, ৭:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে চেয়ারম্যান প্রার্থীকে আটকিয়ে টাকা আদায়!

ঢাকার নবাবগঞ্জ উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নবাবগঞ্জ উপজেলা শাখার পশ্চিম জোনের সহসভাপতি আসন্ন কলাকোপা ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাত পাখা মার্কা প্রতীকে চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান খোকনকে দুবৃর্ত্তরা আটকিয়ে টাকা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।সোমবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার চক দিঘীরপাড় বিলে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মঙ্গলবার বেলা ১২টায় খোকনের বড় ভাই শফিকুল ইসলাম স্বপন বাদী হয়ে নবাবগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।

আহত খোকন অভিযোগ করে বলেন, সোমবার দিঘীরপাড় এলাকার একটি মসজিদে এশার নামাজ শেষে মোটর সাইকেলে দোহারের ঘাটা এলাকায় শ্বশুর বাড়ির উদ্দেশে রওনা হন। রাত পৌনে ৮টার দিকে চক দিঘীরপাড় বিলের ফাঁকা রাস্তায় পৌছলে রাস্তায় রশি টানানো দেখে থামামাত্র অজ্ঞাত কয়েকজন যুবক আসিয়া আমাকে ঘিরে ধরে পরে চোখ ও হাত-পা বাধিঁয়া বিলের মাঝখানে নিয়ে যায় এবং আমাকে লাঠিসেটা ও দেশীয় অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় এলোপাথারী মারধর করে রক্তাক্ত জখম করে।

তিনি আরো জানান, তার সঙ্গে থাকা ১ হাজার ৪ শত টাকা ও একটি আইফোন ছিনিয়ে নেন দুবৃর্ত্তরা। এসময় তার স্ত্রীর মোবাইলে ফোন করে আরও দুই লাখ টাকা দাবী করেন দুবৃর্ত্তরা। না দিলে প্রাণে মেরে ফেলবে বলে হুমকি দেয়। পরে তার স্ত্রী রাত ১০টার দিকে দুবৃর্ত্তদের দেয়া বিকাশ নম্বরে ৩০ হাজার টাকা পাঠালে তাকে চোখ ও হাত-পা বাধাঁ অবস্থায় ফেলে যায় ও মোটর সাইকেলটি রেখে যায়। তার ডাকচিৎকারে আসপাশের লোকজন এগিয়ে এসে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম শেখ বলেন, লিখিত অভিযোগ পেয়েছি বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

৬ষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকোপা ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে অংশগ্রহন করতে দল থেকে তাকে চুড়ান্ত মনোনয়ন দিলে সে ২৩ ডিসেম্বর নবাবগঞ্জ উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। বিষয়টি নিশ্চিত করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নবাবগঞ্জ উপজেলা শাখার সভাপতি কবির শিকদার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০