PRIYOBANGLANEWS24
২৬ ডিসেম্বর ২০২১, ৫:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শিলোকোঠা নাইট ক্রিকেট লীগ সিজন-২ এর উদ্বোধন

ঢাকার দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের শিলাকোঠা নাইট ক্রিকেট লীগ সিজন- ২ জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার শিলাকোঠা উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ নাইট ক্রিকেট লীগের সিজন-২ এর উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোঠাবাড়ি কলেজের আহ্বায়ক এ্যাডভোকেট রমজান আলী শিকদার। এলাকাবাসীর আয়োজনে নাইট ক্রিকেট লীগের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কুসুমহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন আজাদ।

নাইট ক্রিকেট লীগে ৮ টি দল অংশ নেয়। তারা হলেন শিলাকোঠা কিংস, শিলাকোঠা ডাইনামাইটস, শিলাকোঠা রাইডার্স, শিলাকোঠা ভেটারান্স, শিলাকোঠা ফ্রেন্ডস পাওয়ার, শিলাকোঠা বেস্ট ইলেভেন, শিলাকোঠা লায়ন্স, শিলাকোঠা টাইগার।

হুমায়ুন কবির মোয়াজ্জেমের সভাপতিত্বে এবং রবিউল আউয়াল ও আবুল খায়ের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো : মহসিন উদ্দিন আহমেদ (দিপু), কুসুমহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব হাফেজ আব্দুল ওয়াহাব দোহারী,  কুসুমহাটি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি কাদের মন্ডল, জাফর ইকবাল লাভলু, ইঞ্জিনিয়ি এম এ খান সোহেল, অ্যাডভোকেট জহিরুল ইসলাম বিপ্লব, কালাম বিশ্বাস,উপজেলা আ.লীগের সদস্য তারিকুল ইসলাম সম্রাট, অ্যাডভোকেট মোতাহার হোসেন, নাসির উদ্দিন অপু, কাউছার মোল্লা, মশিউর রহমান মোল্লা, মোশারফ হোসেন বেপারী, আহাদ মিয়া ,আমজাদ হোসেন, আরিফ বেপারী , সুজন মিয়া  সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


জহিরুল ইসলাম চঞ্চলের নেতৃত্বে ও এলাকার সকল তরুণদের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন হয়। আয়োজকরা জানান, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে প্রতি বছর নাইট ক্রিকেট খেলার আয়োজন করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০