PRIYOBANGLANEWS24
২৬ জানুয়ারী ২০২০, ১১:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বঙ্গবন্ধুর নামে ১০ টাকা ছাড়!

হঠাৎ করেই ১০ টাকা ভাড়া কমালো ঢাকা-নবাবগঞ্জ-বান্দুরা সড়কে চলাচলকারী এন. মল্লিক পরিবহন। এই সড়কে একচ্ছত্র ভাবে দাপিয়ে বেড়ানো এন. মল্লিক পরিবহনের ভাড়া কমানো নিয়ে শুরু হয়েছে আলোচনার ঝড়। তবে পরিবহন কর্তৃপক্ষ বলছে, মুজিব শতবর্ষ উপলক্ষে ভাড়া কমানোর সিদ্ধান্ত নিয়েছে এবং বিভিন্ন টিকিট কাউন্টারের সামনে মুজিব শতবর্ষের লোগো দিয়ে ভাড়া কমানোর বিষয় উল্লেখ করে ফেস্টুন ঝুলিয়েছে তারা। কিন্তু যাত্রীরা বলছেন, গত শনিবার থেকে বিআরটিসি বাস সার্ভিস উদ্ভোধনের কারণে ভাড়া কমাতে এমন কৌশলের আশ্রয় নিয়েছে এন. মল্লিক কর্তৃপক্ষ।

আরিফুর রহমান নামে এন. মল্লিকের এক যাত্রী বলেন, আমি এই পরিবহনের নিয়মিত যাত্রী। এই পরিবহনকে ঘিরে আমার অসংখ্য তিক্ত অভিজ্ঞতা রয়েছে। অনেক সময় কোন গরীব মানুষ টিকিট কাটার সময় ৫ টাকা কম দিতে চাইলে তাঁর সাথে আজেবাজে বাক্য প্রয়োগ করেণ টিকিট সেলসম্যান। সেখানে গণহারে ১০ টাকা ভাড়া কমানোর সিদ্ধান্ত আমার কাছে হাস্যকর। যা কখনো করেনি, এখন তাই দেখছি। আরিফুর রহমান দাবি করেন, বিআরটিসি চলবে এ কারণেই ভাড়া কমিয়েছে এন মল্লিক কর্তৃপক্ষ। কৌশলগত কারণে তারা বঙ্গবন্ধুকে ব্যবহার করেছে মাত্র।

মোয়াজ্জেম হোসেন নামে নবাবগঞ্জের নতুন বান্দুরা এলাকার এক যাত্রী বলেন, মুজিব শতবর্ষের ক্ষণগননা শুরু হয়েছে আরও দুই সপ্তাহ আগে থেকে। ভাড়া কমালে তো তখন থেকেই কমাতো। আসলে এটা এন. মল্লিক কর্তৃপক্ষের একটা কৌশল। মূল কথা হচ্ছে, বিআরটিসি বাস সার্ভিস উদ্বোধনের কারণে তাদের বাজার ধরে রাখতে বঙ্গবন্ধুকে ব্যবহার করে ভাড়া কমানোর এমন কৌশলের আশ্রয় নিয়েছে তাঁরা।

নাম প্রকাশ না করার শর্তে এন. মল্লিক পরিবহনের এক সুপারভাইজার বলেন, আমরা গত শনিবার গভীর রাতে জেনেছি ভাড়া কমানোর সিদ্ধান্ত। রবিবার সকালে ভাড়া কমানোর লেখা সম্বলিত ফেস্টুনগুলো বিভিন্ন কাউন্টারের সামনে ঝুলানো হয়েছে। এ বিষয়ে এর বেশি কিছু আমরা জানিনা। এটা মালিক ভাল বলতে পারবে।

এ বিষয়ে জানতে এন. মল্লিক পরিবহনের কর্ণধার নার্গিস মল্লিককে ফোন দেওয়া হলে তাকে পাওয়া যায়নি।

উল্লেখ্য যে, গত শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে ঢাকা-নবাবগঞ্জ-বান্দুরা এবং দোহার-ঢাকা-শ্রীনগর সড়কে পৃথকভাবে বিআরটিসি বাস সার্ভিসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০