PRIYOBANGLANEWS24
২২ ডিসেম্বর ২০২১, ১:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে বিপুল পরিমান ইয়াবা ও হেরোইনসহ সাত মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকার দোহার উপজেলায় বিপুল পরিমান মাদক সহ সাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ।

বুধবার সকালে দোহার থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামালের নেতৃত্বে ওসি (তদন্ত) মো. কামরুজ্জামান, এসআই ইব্রাহীম, এসআই আল-নূর তারেক, এএসআই নান্টু কৃষ্ণ মজুমদার সহ পুলিশের একটি দল উপজেলার নুরপুর, নিকড়া বাগান বাড়ি ও জয়পাড়া গাংপাড় সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঐ সাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মোস্তফা কামাল জানান, কক্সবাজার থেকে বিপুল পরিমানের মাদকের একটি চালান দোহারে এসেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে দোহারের নুরপুর এলাকায় অভিযান চালিয়ে সোহেল আহম্মেদ নামে একজনকে গ্রেফতার করি। পরে তার দেহ তল্লাশি করে ১০ গ্রাম হেরোইন উদ্ধার পাওয়া যায়। তার দেওয়া তথ্য মতে উপজেলার নিকড়া চড় এলাকায় অভিযান চালিয়ে ফিরোজ নামে আরেকজনকে এক হাজার পিছ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তার তথ্যে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতদের কাছ থেকে মোট পাঁচ হাজার আটশ’পিচ ইয়াবা এবং ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় ১৮ লাখ ৪০ হাজার টাকা।

গ্রেফতারকৃতরা হলেনÑ ঢাকার কেরাণীগঞ্জ উপজেলার মৃত হোসেন মিয়ারা ছেলে সোহেল আহম্মেদ (৪০), একই উপজেলার সাচ্চু মিয়ার ছেলে সাইদুর রহমান মুন্না (৩৩), দোহার উপজেলার নিকড়া এলাকার সোহরাব বেপারী ছেলে ফিরোজুর রহমান ফিরোজ (৪৫), একই উপজেলার আলম হোসেনের ছেলে মো. রুবেল হোসেন (৩১), কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার বাহাদুরপুর এলাকার ইছামুদ্দিনের ছেলে মো. আলমগীর (২৮), রুহিঙ্গ ব্লক এএ-২৪ উখিয়া কক্সবাজারে আনোয়ার সাদিক ওরফে সোহেল রানা (২০) এবং কক্সবাজারের মৃত উমর মিয়ার ছেলে মো. সিদ্দীক (২৮)। এছাড়া আরেক আসামী দোহারে দক্ষিণ জয়পাড়ার ইসমাইল বেপারীর ছেলে আয়নাল বেপারী (৩৫) পালিয়ে যান।

এবিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা দোহার থানায় উপ-পরির্দশক আল নূর তারেক বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০