PRIYOBANGLANEWS24
২২ ডিসেম্বর ২০২১, ১২:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে আগলায় জিয়াউল ইসলাম মিথু’র উঠান বৈঠক

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলীয়নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গের সাথে উঠান বৈঠক করেছেন আগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী জিয়াউল ইসলাম মিথু।

মঙ্গলবার সন্ধ্যায় ইউনিয়নের ১নং ওয়ার্ডের জনসাধারণের আয়োজনে আগলা পূর্বপাড়া মিয়া বাড়ী জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে নির্বাচনী উঠান বৈঠক করা হয়।

এ সময় আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী আওয়ামীলীগ নেতা জিয়াউল ইসলাম মিথু সকলের কাছে দোয়া চেয়ে বলেন, দল যদি আমাকে মনোনয়ন দেয় আমি কাউকে দূরে রাখবো না। দলের সকল নেতাকর্মীকে এক ছাতার নিচে এনে সকলের সহযোগিতা নিয়ে নৌকা প্রতীকে নির্বাচন করে বিপুল ভোটে জয় লাভ করবো ইনশাল্লাাহ।

দোহার নবাবগঞ্জের অভিভাবক স্থানীয় সংসদ সদস্য সালমান এফ রহমানের সহযোগিতায় নবাবগঞ্জের মধ্যে আগলা ইউনিয়নকে একটি সর্বশ্রেষ্ঠ ইউনিয়ন উপহার দেওয়ার অঙ্গিকার করেন মিথু।

তিনি বলেন, ইনশাল্লাহ আমি যদি নির্বাচিত হতে পারি আপনারা আমাকে যে ভাবে পরামর্শ দিবেন আমি সেই ভাবেই চলবো। আর ইউনিয়নে যে কাজ গুলো হয়নি সে কাজ গুলোকে সর্ব প্রথম আমার নজরে আনবো।

মিথু বলেন, আমার সর্বপ্রথম কাজ হচ্ছে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা না হলে অন্যায় অবিচার বেড়ে যাবে সমাজ ক্ষতিগ্রস্থ হবে। আমি কথা দিচ্ছি নির্বাচিত হলে কোন অন্যায় জুলুম করতে দেয়া হবে না।

কাজল চৌধুরীর সভাপতিত্বে উঠান বৈঠকে উপস্থিত ছিলেন আগলা ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল লতিফ, সহসভাপতি আব্দুল সালাম, সাধারণ সম্পাদক আক্তার চৌধুরী,ইউনিয়নের ১নং ওয়ার্ডের আওয়মীলীগের সভাপতি আকমত পাঠান, সাধারন সম্পাদক সমির মোল্লা, ২নং ওয়ার্ডের সভাপতি জমসের আলী, সাধারণ সম্পাদক সহিদ মাষ্টার, বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, কৃষকলীগ নেতা আরসাদ আলী, ছাত্রলীগনেতা জাহাঙ্গীর আলমসহ ইউনিয়নের আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০