PRIYOBANGLANEWS24
১৯ ডিসেম্বর ২০২১, ১০:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রতিশোধ নিতে ২৫০ কুকুরছানা হত্যা করল বানরদল

মানুষের বাড়িঘরে কিংবা মানুষের ওপর বানরের হামলার কথা মাঝেমধ্যেই শোনা যায়। তবে কুকুরের ওপর বানরের হামলার ঘটনা কমই আছে।

সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে ভারতের মহারাষ্ট্রের বীড় জেলায়। সেখানে বানর শুধু হামলাই চালায়নি। রীতিমতো প্রতিশোধ নিতে আক্রমণ চালিয়েছে কুকুরের বিরুদ্ধে।

সন্তান হত্যার প্রতিশোধ নিতে বীড় জেলার মজলগাঁওয়ের লাভুল গ্রামে কুকুরদের ওপর রীতিমতো তাণ্ডব চালিয়েছে বানরবাহিনী। প্রতিশোধ নিতে এখন পর্যন্ত বানরবাহিনী হত্যা করেছে ২৫০ কুকুরছানাকে। বানরের দলের তাণ্ডবে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসীও।

মজলগাঁও থেকে প্রায় ১০ কিলোমিটার দূরের লাভুল গ্রামে পাঁচ হাজার মানুষের বসবাস। গ্রামবাসীদের দাবি, বর্তমানে ওই গ্রামে আর কোনও কুকুরছানাই বেঁচে নেই।  তাদের অভিযোগ, গত মাসে অন্তত ২৫০ কুকুকছানাকে মেরে ফেলেছে ‘ক্ষিপ্ত’ বানরের দল।

গ্রামবাসী জানান, মাসখানেক আগে একটি বানরের বাচ্চাকে মেরে ফেলেছিল একদল কুকুর। তারপর থেকেই প্রতিশোধ নেওয়ার জন্য তাণ্ডব চালাচ্ছে বানরবাহিনী।

গ্রামবাসী আরও জানান, কুকুরছানা দেখলেই তুলে নিয়ে গিয়ে ভবনের ছাদ বা গাছের মগডালের মতো উঁচু জায়গা থেকে ছুড়ে ফেলে দিয়ে মেরে ফেলছে বানরের দল।

বানরের দলের রোষ থেকে বাঁচতে বন বিভাগের কাছে সাহায্য চাইতে গিয়েছিল গ্রামবাসী। কিন্তু বন বিভাগ ক্ষিপ্ত বানরের দলকে ধরতে ব্যর্থ হয়েছে। এরপর গ্রামবাসীরা নিজেরাই বানরের হাত থেকে কুকুছানাদের বাঁচানোর চেষ্টা করেছিলেন। তা করতে গিয়ে উঁচু জায়গা থেকে পড়ে গিয়ে বেশ কয়েকজন এলাকাবাসী আহত হয়েছেন বলেও জানা গেছে।

গ্রামবাসীদের অভিযোগ, কুকুরছানা মেরেও শান্ত হয়নি বানরবাহিনী। এবার তারা গ্রামের শিশুদের টার্গেট করেছে। বানরের দল এখন সুযোগ পেলেই গ্রামের ছোট ছেলেমেয়েদের ওপরও হামলা চালাচ্ছে। এতে ওই এলাকায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সূত্র: সমকাল

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০