PRIYOBANGLANEWS24
১৪ ডিসেম্বর ২০২১, ৭:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাইপাড়ার চর নাগেরকান্দায় আমজাদ হোসেন এর নির্বাচনী উঠান বৈঠক

ঢাকার দোহারের রাইপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান প্রার্থী মো. আমজাদ হোসেন আসন্ন ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী উঠান বৈঠক করেছেন। সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত রাইপাড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের চর নাগেরকান্দা এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

নির্বাচন না হওয়ায় দীর্ঘ ১৯ বছর উন্নয়ন বঞ্চিত চর নাগেরকান্দা এলাকার উন্নয়নের জন্য তাকে ভোট দেওয়ার আহবান জানান চেয়ারম্যান প্রার্থী আমজাদ হোসেন। এসময় চর নাগেরকান্দা ও নাগেরকান্দা সংযোগের জন্য একটি ব্রিজ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। এলাকার যেকোন উন্নয়নে নিজেকে সম্পৃক্ত রাখার পাশাপাশি প্রত্যয়নপত্র, ওয়ারিশ সার্টিফিকেট ও জন্মনিবন্ধন নিতে কোন হয়রানির স্বীকার হতে হবে না বলে জানান আমজাদ হোসেন।

রাইপাড়া ইউনিয়নের সীমানা জটিলতা নিরসন হওয়ায় তিনি প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেনকে ধন্যবাদ জানান।

রতন বেপারীর সভাপতিত্বে উঠান বৈঠকে উপস্থিত ছিলেন মো. সালাউদ্দিন, আব্দুল আলীম, শেখ আসলাম, আব্দুস সালাম, শেখ আলমাছ, সালাম মুন্সি, বাপ্পি শেখ, কাজল শরীফ, রাশেদ খান, নুর ইসলাম, রোকন কাজী, ইফাত মোল্লা, শেখ সালাউদ্দিন, মো. হাসান, মাজেদ মোল্লা, হিরন কাজী, মো. শামীম, আব্দুল বারেক সহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. মাসুম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০