PRIYOBANGLANEWS24
১৪ ডিসেম্বর ২০২১, ৫:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জের কলাকোপায় ইব্রাহিম খলিলের উঠান বৈঠক

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গের সাথে উঠান বৈঠক করেছেন কলাকোপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মো. ইব্রাহিম খলিল।

সোমবার বিকেলে ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের জনসাধারণের আয়োজনে মাধবপুর দরগা ভিটায় নির্বাচনী উঠান বৈঠক করা হয়। সভাপতিত্ব করেন এলাকার মুরব্বী প্রাক্তন শিক্ষক আব্দুল হান্নান।

এ সময় আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী আওয়ামীলীগনেতা ও বর্তমান চেয়ারম্যান সকলের কাছে দোয়া চেয়ে বলেন, দল যদি আমাকে মনোনয়ন দেয় আপনাদের সহযোগিতা নিয়ে নৌকা প্রতীকে নির্বাচন করে বিপুল ভোটে জয় লাভ করবো ইনশাল্লাাহ।

তিনি আরো বলেন,দোহার নবাবগঞ্জের অভিভাবক স্থানীয় সংসদ সদস্য সালমান এফ রহমানের সহযোগিতায় কলাকোপা ইউনিয়নে খুব দ্রুত সময়ের মধ্যে একটি মিনি স্টেডিয়াম নির্মাণ হচ্ছে। মডেল মসজিদের কাজও শেষ পর্যায়ে। এ ছাড়াও এই ইউনিয়নের বিভিন্ন কাঁচা রাস্তা ঘাট গুলোকে পাঁকা করন করা হয়েছে। ইনশাল্লাহ দ্বিতীয় মেয়াদে আপনাদের সহায়তায় আমি যদি নির্বাচিত হতে পারি সালমান এফ রহমানের সহায়তা নিয়ে এই ইউনিয়নের অসমাপ্ত উন্নয়ন কাজগুলো শেষ করতে চাই।

ইব্রাহিম খলিল বলেন, সর্বপ্রথম কাজ হচ্ছে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা হলে উপজেলাসহ সারাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। আমাকে আরেকবার সুযোগ দিন কলাকোপা ইউনিয়নকে একটি আদর্শ ইউনিয়ন হিসেবে উপহার দিবো উনশাল্লাহ।

ছাত্রনেতা সিহাবের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, ডা. মোহাম্মদ হোসেন, অবসরপ্রাপ্ত সেনাসদস্য মো. শাহজাহান, ছাত্রনেতা মাহফুজ আহমেদ তুষার, ইউনিয়নের ৭ ও ৮ নং ওয়ার্ডের সদস্যবৃন্দ সহ ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০