PRIYOBANGLANEWS24
৭ ডিসেম্বর ২০২১, ৯:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে জেলা প্রশাসকের সাথে স্বাস্থ্য বিভাগের মতবিনিময় সভা

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ে কর্মরত ডাক্তার, নার্সসহ অন্যান্য সহকর্মীদের নিয়ে করোনাকালীন স্বাস্থ্য সেবা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় আব্দুল ওয়াছেক মিলনায়তনে এ অনুষ্ঠান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ঢাকা জেলা প্রশাসক মো. শহীদল ইসলাম।

এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ডাক্তারী পেশা একটি মহৎ পেশা। মানুষের জীবনের সর্ব শ্রেষ্ঠ পেশা হচ্ছে ডাক্তারী পেশা। আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা দক্ষিণ এশিয়ার মধ্যে একটি প্রশংনীয় ব্যবস্থা রয়েছে।

জেলা প্রশাসক আরো বলেন, আমাদের সরকারি হাসপাতালগুলোতে অত্যাধুনিক মেশিনারিজ রয়েছে। টেকনোলজিষ্টদের অভাবে সেই মেশিনগুলো নষ্ট হওয়ার পথে। এ দিকে নজর রাখতে ঢাকা জেলা সিভিল সার্জন ও উপ-পরিচালকদের প্রতি আহবান রাখেন।

এ সময় নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ করোনাকালীন শুরু থেকে ডাক্তার, নার্সসহ মাঠকর্মীদের বিভিন্ন কর্মকান্ডের বিষয়গুলো উপস্থাপন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম সালাউদ্দিন মনজু।

নবাবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার ভ‚মি অরুণ কৃষ্ণ পালের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা জেলা সিভিল সার্জন ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান, ঢাকা জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মো. আমান উল্লাহ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শহীদুল ইসলাম, দোহার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জসিম, উদ্দিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাইফুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ ও বিভিন্ন চিকিৎসক ও নার্সগণ এবং মাঠকর্মীবৃন্দ।

পরে জেলা প্রশাসক এইচএসসি পরিক্ষাকেন্দ্র, আমার বাড়ি আমার খামার প্রকল্প, নয়নশ্রী ইউনিয়ন ভূমি অফিস, চুড়াইন ইউনিয়ন ভুমি অফিস ও আগলা ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

১০

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

১১

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

১২

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১৩

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১৪

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১৫

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৬

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৭

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৮

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৯

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

২০