PRIYOBANGLANEWS24
২৫ জানুয়ারী ২০২০, ৪:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আজ দোহার ও নবাবগঞ্জ সড়কে ‘বিআরটিসি বাসের শুভযাত্রা’

ঢাকা জেলার দোহার ও নবাবগঞ্জ উপজেলার পৃথক দুটি সড়কে সরকারি পরিবহন সংস্থা ‘বিআরটিসি বাসের শুভযাত্রা’ আজ শনিবার। দুই উপজেলার মানুষের আকাঙ্খিত এ সার্ভিসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এমপি।

জানা যায়, দোহারের লটাখোলা করম আলীর মোড় থেকে শনিবার বেলা দুইটায় ও নবাবগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে বেলা তিনটায় বিআরটিসি বাস সার্ভিসের উদ্বোধন করার কথা রয়েছে। গত রাতে (শুক্রবার) দোহার সড়কে চলবে এমন একটি বাস নারিশা পশ্চিমচর এসে পৌঁছেছে। শনিবার উদ্বোধনের আগে আরও বাস আসার কথা রয়েছে। তবে নবাবগঞ্জ সড়কে বিআরটিসি চলাচল নিয়ে ইতোমধ্যে বেসরকারি পরিবহন কর্তৃপক্ষের সাথে জটিলতা সৃষ্টি হওয়ায় ওই উপজেলা দিয়ে এ সার্ভিস চালাতে কর্তৃপক্ষের কিছুটা অনীহা রয়েছে বলে জানা গেছে।

দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন দুই উপজেলায় বিআরটিসি বাস সার্ভিস উদ্বোধনের বিষয়ে প্রিয়বাংলা নিউজ২৪ কে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি বলেছেন, উদ্বোধনের যে সময় দেয়া হয়েছে তাতে কিছুটা হেরফের হতে পারে।

উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, দোহার-শ্রীনগর-গুলিস্তান এবং বান্দুরা-নবাবগঞ্জ-গুলিস্তান সড়কে চলবে বাসগুলো। তিনি বলেন, দোহার উপজেলার লটাখোলা করম আলী মোড় থেকে ফুলতলা-শ্রীনগর হয়ে গুলিস্তান যাবে এ বাস। অন্যদিকে বান্দুরা থেকে মাঝিরকান্দা ও নবাবগঞ্জ উপজেলা সদর হয়ে গুলিস্তান সড়কেও চলবে বাসগুলো।

মো. আলমগীর হোসেন প্রিয়বাংলা নিউজ২৪ কে বলেন, সালমান এফ রহমানের ঐকান্তিক প্রচেষ্টার কারণে মূলত দোহার ও নবাবগঞ্জ উপজেলার মানুষের অন্যতম দাবি বিআরটিসি বাস সার্ভিস শনিবার থেকে চালু হতে যাচ্ছে। আশা করছি, এ সার্ভিসের মাধ্যেমে দুই উপজেলার মানুষের পরিবহন সমস্যা সমাধানের মধ্য দিয়ে নতুন একটি অধ্যায়ের সূচনা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০