PRIYOBANGLANEWS24
২৪ নভেম্বর ২০২১, ১০:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচন: মনোনয়ন ফরম কিনলেন যারা

ঢাকার নবাবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল পর্যন্ত ৭জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। উপজেলার নির্বাচন কর্মকর্তা মো. সাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মনোনয়নপত্র সংগ্রহ করা ৭ প্রার্থীর মধ্যে ৬জনই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সাথে জড়িত এবং একজন ইসলামী আন্দোলনের।

এ পর্যন্ত যারা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তারা হলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ন ও বারুয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আরিফুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক দিলীপ কুমার মন্ডল, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক পত্তনদার মো. রকিবুল রহমান রাকিব, আওয়ামী লীগ নেতা মো. হুমায়ুন কবীর, ঢাকা জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান। এছাড়া ইসলামী আন্দোলনের নেতা মো. বুরহান উদ্দিন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইদুর রহমান বলেন, এ পর্যন্ত ৭জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আগামীকাল পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বারুয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান চেয়ারম্যান পদে বহাল থেকে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে হলে তাকে আগে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করতে হবে।

জানা যায়, ২৩ ডিসেম্বর নবাবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এর শূন্য পদে উপনির্বাচনের ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে সিনিয়র জেলা নির্বাচন অফিসার, ঢাকা ও রিটানিং অফিসার মো. মুনীর হোসাইন নির্বাচন সংক্রান্ত এক বিজ্ঞপ্তি জারি করেন।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২৫ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ২৯ নভেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর এবং ভোটগ্রণের তারিখ ২৩ ডিসেম্বর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০