PRIYOBANGLANEWS24
২৩ নভেম্বর ২০২১, ৭:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

ঢাকার দোহারে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন বলেন, বাল্যবিবাহ বন্ধ একটি সামাজিক আন্দোলনে রুপ নিয়েছে। যার শুধু তাই নয়, বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক সম্পর্কে মসজিদ, মন্দির সহ সব ধর্মীয় উপাসনলয়ে জনসচেতনতায় বক্তব্য দেওয়া হয়। এসময় তিনি সব অসামাজিক কাজকে প্রতিহিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ফজলে রাব্বির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন।

এর আগে উন্মুক্ত বক্তব্যের সুযোগে বক্তারা আইন-শৃঙ্খলার বিভিন্ন দিক তুলে ধরে তাদের বক্তব্য দেন। দোহার থানার ওসি মোস্তফা কামাল দোহার থানার বিভিন্ন মামলার অগ্রগতি তুলে ধরেন। সাথে সবাইকে মাদক, ধর্ষণ, বাল্যবিবাহ সহ নানা অন্যায় কাজকে প্রতিহিত করতে সবাইকে সহযোগীতার আহবান জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সুজাহার বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বিথী, ঢাকা জেলা আওয়ামীলীগের সিনিয়র-সহ সভাপতি ফজলুল হক, দোহার উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলী আহসান খোকন শিকদার, দোহার উপজেলা মুক্তিযোদ্ধা সাংসদের সাবেক কমান্ডার রজ্জব আলী মোল্লা, উপজেলা প্রকৌশলী হানিফ মোহাম্মদ মুর্শিদী, সাবেক ছাত্রনেতা সুরুজ আলম সুরুজ, মাহমুদপুর ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন মুন্সি, বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন মোল্লা, নয়াবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান শামীম আহমেদ হান্নান, মুকসুদপুর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক এম এ হান্নান, নারিশা ইউনিয়নের চেয়ারম্যান সালাহউদ্দিন দরানী, কুসুমহাটি ইউনিয়নের চেয়ারম্যান আমজাদ হোসেন আজাদ, রাইপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল হক, দোহার উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আব্দুর রহমান আকন্দসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এছাড়া একই স্থানে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০