PRIYOBANGLANEWS24
১৪ নভেম্বর ২০২১, ১২:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচন ২৩ ডিসেম্বর

ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এর শূন্য পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২৩ ডিসেম্বর ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। শুক্রবার (১২ নভেম্বর) সিনিয়র জেলা নির্বাচন অফিসার, ঢাকা ও রিটানিং অফিসার মো. মুনীর হোসাইন নির্বাচন সংক্রান্ত এক বিজ্ঞপ্তি জারি করেন।

এরআগে নির্বাচন কমিশন উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা, ২০১৩ এর বিধি ১৩ অনুযায়ী ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এর শূন্য পদে উপনির্বাচন অনুষ্ঠানের জন্য ১১ নভেম্বর প্রজ্ঞাপন জারি করেন।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২৫ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ২৯ নভেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর এবং ভোটগ্রহণের তারিখ ২৩ ডিসেম্বর।

আগামী ২৫ নভেম্বর সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত রিটার্নি অফিসার বা সহকারী রিটার্নি অফিসারের নিকট সরাসরি অথবা অনলাইনে মনোনয়নপত্র দেওয়ার সুযোগ রয়েছে। সকল প্রক্রিয়া শেষে আগামী ২৩ ডিসেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নবাবগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইদুর রহমান বলেন, ইতিমধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হয়েছে। যারা নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী তারা মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবে। ২৩ ডিসেম্বর ভোট গ্রহণ উপলক্ষে আমরা প্রস্তুতি নিচ্ছে।

এর আগে ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে নবাবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছিলেন মো. তাবির হোসেন খান পাভেল। তবে তিনি নির্বাচনে তার নমিনেশন পেপার দাখিলের পূর্বে বিশেষ ট্রাইব্যুনাল নারায়নগঞ্জ কর্তৃক দ-িত হওয়া সত্ত্বেও হলফনামায় ভুল এবং মিথ্যা তথ্য প্রদান করায় এবং বিষয়টি বিভাগীয় কমিশনারের তদন্তে প্রমাণিত হওয়ায় তাকে স্বীয় পদ হতে অপসারণ করে পদটি শূন্য ঘোষনা করে ৪ এপ্রিল প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে স্থানীয় সরকার বিভাগ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০