PRIYOBANGLANEWS24
১২ নভেম্বর ২০২১, ১:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাইপাড়ায় নির্বাচনী উঠান বৈঠকঃ এ সম্মান আমার নয় আপনাদের

ঢাকার দোহারের রাইপাড়া ইউনিয়নে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে আসন্ন ইউপি নির্বাচনে রাইপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি একলাল উদ্দিনের পক্ষে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি একলাল উদ্দিন আহমেদ বলেছেন,
আমি যখন চেয়ারম্যান ছিলাম তখন আমি ঢাকা জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম। আমাকে স্বর্ণপদক দিয়ে সম্মাননা করা হয়েছিলো। সেই স্বর্ণপদকের সম্মান প্রকৃত আমার ছিল না। সেই সম্মান ছিল আপনাদের। আপনারা ভোট দিয়েছিলেন বলেই আমি সেই সম্মান পেয়েছি।

তিনি আরো বলেন, এই রাইপাড়া ইউনিয়ন আমার মা। আমি এই মায়েরই সন্তান। আমি সন্তান হিসেবে নির্বাচিত হতে পারলে রাইপাড়াকে সাজিয়ে তুলবো। তিনি বলেন, আমার নেতা সালমান ফজলুর রহমান, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল ও সাধারন সম্পাদক আলী আহসান খোকনের আর্শিবাদে আমি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দোহারের রাইপাড়া ইউনিয়ন পরিষদ থেকে আমার দল আওয়ামীলীগ আমাকে দলীয় মনোনয়ন দিলে নির্বাচন করবো।

এসময় তিনি বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেত্রীত্বের প্রশংসা করে বলেন, দেশ আজ বর্হিবিশ্বের সাথে তাল মিলিয়ে চলছে। পদ্মাব্রিজ, মেট্রোরেলের মত বহু মেগা প্রকল্প কাজের বাস্তবায়ন শেষপর্যায়ে। এটা সম্ভব হয়েছে জননেত্রী শেখ হাসিনা সরকারের কারনে। এসময় তিনি দোহার-নবাবগঞ্জ ঢাকা-১ আসনের সংসদ এবং প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমানের বিভিন্ন উন্ননমুলক কর্মাকান্ডের কথা উল্লেখ্য করেন। বিশেষ করে পদ্মাবাধ প্রকল্প, কেরানীগঞ্জ হয়ে দোহার-নবাবগঞ্জ ঘুরে মুন্সিগঞ্জের শ্রীনগরের সড়কের বাস্তবায়নে সালমান এফ রহমানের একান্ত প্রচেস্টার কথা তুলে ধরেন। এছাড়া করোনার মহামারির সময়ে সরকারের পাসাপাশি সালমান এফ রহমানের ব্যক্তিগত অর্থায়নে মানুষের পাশে বিভিন্ন অনুদানের চিত্র তুলে ধরে বক্তব্য দেন। পরিশেষে নিজের জন্য আসন্ন নির্বাচনে রাইপাড়ার চেয়ারম্যান হিসেবে নিজের অবস্থান তুলে ধরে আরেকবার রাইপাড়া ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত করার আহবান জানান একলালউদ্দিন আহমেদ।

রাইপাড়া ইউনিয়নের ইকরাশী ২নং ওয়ার্ডে আদালত মাদবর( আদু মাদবরের) বাড়িতে উঠান বৈঠক হয়। মোঃ মফজেল হোসেনের সভাপতিত্বে নির্বাচনী উঠান বৈঠকে উপস্থিত ছিলেন মোঃ জালাল উদ্দিন, আব্দুল রাজ্জাক, আব্দুল কুদ্দুস, মোবারক হোসেন, ইকরাশী আদর্শ উচ্চ বিবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ খুরশেদ আলম, বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের শিক্ষক মোঃ আবু নঈম, শহিদুল ইসলাম সদর, মোঃ রুবেল হোসেন, মোঃ সিদ্দিকুর রহমান, মোঃ রায়হান সহ রাইপাড়ার বিভিন্ন এলাকার জনসাধারন উপস্থিত ছিলেন।

নির্বাচনী উঠান বৈঠক পরিচালনা করেন মোঃ পলাশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০