PRIYOBANGLANEWS24
৮ নভেম্বর ২০২১, ১২:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে নির্বাচনী উঠান বৈঠক: নৌকা দিবে যাকে, ভোট দিব তাকে

সারাদেশে যখন নির্বাচনের উত্তাপ ঠিক তখন ঢাকার দোহারের ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে উপজেলার নয়াবাড়িতে উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক তৈয়বুর রহমান তরুনের পক্ষে এক নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার বাহ্রা এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো: আরব আলী মেম্বারের সভাপতিত্বে বক্তারা বলেন, ত্যাগী ও কর্মীবান্ধব নেতাকে নৌকার মাঝি বানিয়ে আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে পাঠাবেন তার পক্ষেই আমরা এক হয়ে কাজ করবো। তারা আরো বলেন, নৌকা দিবে যাকে ভোট দিব তাকে। কোন হাইব্রিডকে নৌকার মাঝি না করার জন্য জনতা ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট সেই আবেদন জানান।

এসময় তারা সালমান এফ রহমানের বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রশংসা করে তারা আরো বলেন, সালমান এফ রহমানের কাছে দোহারবাসী ঋণী। তাই তার দিক নির্দেশনা ও তার এমন নেতৃত্বের প্রতি আস্থা রেখে সবাইকে আওয়ামী লীগের পতাকা তলে আসার আহবান জানান তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. শহিদ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক উত্তম দাস, দপ্তর সম্পাদক আবুল কাশেম মেম্বার, প্রচার সম্পাদক মো: শহিদ পত্তনদার, আইন বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন মাস্টার সহ নয়াবাড়ি ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ এবং তার সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সভা সঞ্চালনা করেন নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক এম আজাদ আবুল কালাম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০