PRIYOBANGLANEWS24
৭ নভেম্বর ২০২১, ১২:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জের কলাকোপা ইউনিয়নে নির্বাচনী সভা

ঢাকার নবাবগঞ্জ উপজেলার কলাকোপা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এক মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে সমসাবাদ গান্ধির মাঠে কলাকোপা ইউনিয়নের ৪ ও ৫ নং ওয়ার্ডের দলীয় নেতাকর্মী ও জনগণ এ সভার আয়োজন করেন।

সভায় উপস্থিত নেতাকর্মী ও জনগণরা আওয়ামীলীগ থেকে নৌকা প্রতীকে উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য ইব্রাহিম খলিল পূনরায় কলাকোপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখতে চায়।

এ সময় বর্তমান চেয়ারম্যান ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী আওয়ামীলীগ নেতা ইব্রাহিম খলিল সকলের কাছে দোয়া চেয়ে বলেন, দল যদি আমাকে মনোনয়ন দেয় আপনাদের সহযোগিতা নিয়ে নৌকা প্রতীকে নির্বাচন করে বিপুল ভোটে জয় লাভ করে বিজয়ের নৌকা স্থানীয় সংসদ সদস্য সালমান এফ রহমানের হাতে তুলে দিবো ইনশাল্লাহ।

তিনি আরো বলেন, আমি আপনাদের সহযোগিতায় নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের পরামর্শক্রমে কলাকোপা ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে উপহার দিতে চাই।

কলাকোপা ইউনিয়নের আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো.শহীদুল ইসলাম শহীদ বলেন, এবার যত কাজ হয়েছে যা বিগত দিনে হয় নাই। কাজেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হলে ইব্রাহিম খলিলের কোন বিকল্প নাই আমরা দলীয়ভাবে চেয়ারম্যান হিসেবে এবারও ইব্রাহিম খলিলকে সমর্থন করি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলাকোপা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি সমরেন্দু গোস্বামী। কলাকোপা ইউনিয়নের আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, ৪ নং ওয়ার্ডর আওয়ামীলীগের সভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, অত্র ইউনিয়নের বাসিন্দা উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান রানা, দোহার নবাবগঞ্জ কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, উপজেলা তাঁতীলীগের সহসভাপতি সাইফুর রহমান সজীবসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০