PRIYOBANGLANEWS24
২৩ জানুয়ারী ২০২০, ১১:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ধারালো অস্ত্রসহ পাঁচ ছিনতাইকারী গ্রেপ্তার

ধারালো অস্ত্রসহ পাঁচ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রাজধানীর যাত্রাবাড়ী থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, মুন্সীগঞ্জের টঙ্গীপাড়ার হাছান মিয়ার ছেলে মো. কাউসার মিয়া (২৭), রাজধানীর ওয়ারীর পরান শেখের ছেলে মো. মনির হোসেন (২৮), ভোলার বোরহানউদ্দিনের আব্দুল মালেকের ছেলে মো. আলমগীর হোসেন (২৫)।

বৃহস্পতিবার বিকেলে সিপিসি-১, র‌্যাব-১০ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বুধবার রাতে যাত্রাবাড়ীর চৌরাস্তা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব-১০ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুর রহমানের নের্তৃত্বে বুধবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই পাঁচ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৫টি চাকু, ১০টি ব্লেড, দুটি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত সবার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

১০

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

১১

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১২

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১৩

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১৪

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৫

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৬

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৭

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৮

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৯

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

২০