PRIYOBANGLANEWS24
২৩ জানুয়ারী ২০২০, ৮:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গাঁজা নিয়ে ধরা মা ও দুই সন্তান

কেরানীগঞ্জে একই পরিবারের তিন মাদক কারবারি কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০ এর সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তাররা হলেন, উপজেলার দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা উত্তরপাড়া এলাকার মো. আলীমের স্ত্রী অহেদা বেগম (৪৫), ছেলে মো. স্বপন (২৯) ও মেয়ে রুনা আক্তার (২৫)।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তাররা মাদক বিক্রেতা। দীর্ঘদিন ধরে তারা মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। বুধবার সন্ধ্যা সাতটার দিকে গোপন তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১০ এর কোম্পানী কমান্ডার উপ-পরিচালক আলী রেজা রাব্বি এবং স্কোয়াড কমান্ডার এএসপি মো. আসাদুজ্জামানের নের্তৃত্বে উপজেলার জিনজিরা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১২ কেজি ৩০০ গ্রাম গাঁজা, তিনটি মোবাইল ফোন, নগদ ৭০০ টাকা এবং একটি ট্রলি ব্যাগ উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

১

নবাবগঞ্জে সার নিয়ে কারসাজি, ডিলারকে ৩ লাখ টাকা জরিমানা

২

নবাবগঞ্জে বেহাল সড়কেই নিত্যযাত্রা

৩

এমপির নাম ভাঙ্গিয়ে বালু ব্যবসার অভিযোগে বিল্লাল গ্রেপ্তার

৪

কারিতাস লাইট প্রকল্পের উদ্যোগে শিশু অধিকার দিবস উদযাপন

৫

সমসাবাদ নবীন সংঘ আয়োজিত ফুটবল টুর্ণামেন্টঃ ফাইনালে গালিমপুর শাহবাদ নবীন স্পোটিং ক্লাব

৬

নবাবগঞ্জে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

৭

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

৮

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

৯

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

১০

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

১১

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

১২

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

১৩

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

১৪

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

১৫

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

১৬

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১৭

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১৮

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১৯

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

২০