PRIYOBANGLANEWS24
১ অক্টোবর ২০২১, ৫:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আজ ইছামতি নদীতে নৌকা বাইচ

আজ ঢাকার নবাবগঞ্জের দেওতলা ইছামতি নদীতে ঐতিহ্যের নৌকা বাইচ অনুষ্ঠিত হবে। বাইচ উপলক্ষে এলাকা জুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। ইছামতি দু’পাড়ে সাজানো হয়েছে বর্ণিল সাজে। বাংলাদেশ ও পাকিস্তান জন্মের আগ থেকেই এ অঞ্চলে বাংলা সনের ভাধ্র মাসে মাসব্যাপী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়ে আসছে। তবে করোনার কারণে দু’বছর পর এবার বাংলা সনের আশ্বিন মাসে এ আয়োজন করা হচ্ছে। তবে এখন নদীতে পানি না থাকার কারণে মাসব্যাপী আর এখন নৌকা বাইচ হয় না। এবারের সবচেয়ে বড় নৌকা বাইচের আয়োজন এটি।

ঐতিহ্য অব্যাহত রাখতে মুজিব শতবর্ষ উপলক্ষে আজ ১লা অক্টোবর ঢাকার নবাবগঞ্জ উপজেলার দেওতলা ইছামতি নদীতে অনুষ্ঠিত হবে। দেওতলা নবারুণ সংঘ ও নৌকা বাইচ প্রতিযোগিতার সভাপতি মো. মাসুদ মোল্লার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন ও নবাবগঞ্জ নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু।

ইতিমধ্যে বাইচে অংশ নিতে বিশালাকৃতির ১০টি ঘাসি নৌকা, খেলনা নৌকা, কোষা নৌকা অংশগ্রহণ করতে রেজিস্ট্রেশন করেছে। মুন্সীগঞ্জের শ্রীনগর, মানিকগঞ্জের হরিরামপুর, সিংগাইর এবং ঢাকা জেলার নবাবগঞ্জ থানার আকর্ষণীয় বিশালাকৃতির নৌকা অংশগ্রহণ করবে। পুরো এলাকাজুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এমপির আগমনকে ঘিরে এলাকাবাসীর বেশ কিছু প্রত্যাশা রয়েছে।

কথা হয় নৌকাবাইচ ঐতিহ্য রক্ষা কমিটির সাংগঠনিক সম্পাদক রাশিম মোল্লার সঙ্গে। তিনি গণমাধ্যমকে বলেন, নবাবগঞ্জে কয়েক শত বছরের ঐতিহ্য নৌকা বাইচ। কিন্তু বিগত বেশ কিছু বছর ধরে নদীতে পানি না থাকায় ঐতিহ্য ভাটা পড়েছে। পানি না থাকার কারণে শুধু এ ঐতিহ্যই ভাটা পড়ে নাই, নদী নির্ভর জেলে সম্প্রদায়কে জীবিকা নির্বাহ করতে কষ্ট সাধ্য হয়ে উঠেছে। আর এ সমস্যার সমাধানে প্রয়োজন পদ্মা নদীর সাথে মতি নদীর সংযোগ করে সোনাবাজু বেরি বাদে সুইচগেট নির্মাণ।

সূত্র জানায়, এক সময় ঢাকার নবাবগঞ্জে ভাদ্র মাস এলেই শুরু হতো গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ। পুরো এক মাসব্যাপী ইছামতি নদীর বিভিন্ন পয়েন্টে এলাকাবাসীর উদ্যোগে অনুষ্ঠিত হতো এ নৌকা বাইচ। পুরো উপজেলায় উৎসবের আমেজ বিরাজ করতো। প্রতিটি বাসায় পিঠা-পুলি বানানোর ধুম পড়ে যেতো। বিকাল হলে দাদা, নানা, চাচাদের সঙ্গে বাইচ দেখতে ছোট্ট ছেলে মেয়েরাও বায়না ধরতো। বাধ্য হয়ে ডিঙ্গি নৌকা ও ইঞ্জিনচালিত নৌকায় করে তাদেরকে নিয়ে নৌকা বাইচ দেখতে যেতেন। অনেক পরিবারে আবার বাড়ির সবাই মিলে নৌকা বাইচ দেখতে হাজির হতো।

এ ব্যাপারে দেওতলা নবারুণ সংঘের সভাপতি মো. মাসুদ মোল্লা বলেন, গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখার জন্য প্রতিবছরই গ্রামবাসীর সহায়তায় অনেক কষ্ট করে নৌকা বাইচের আয়োজন করি। কিন্তু গত দুই বছর মহামারি করোনার কারণে আমরা এ আয়োজন থেকে বিরত ছিলাম। তবে এ বছর করোনার প্রাদুর্ভাব কম থাকায় সরকারের সংশ্লিষ্ট দপ্তরের অনুমতি সাপেক্ষে আগামী ১লা অক্টোবর নৌকা বাইচের আয়োজন করেছি। গ্রামবাসী ও এলাকার যুব সমাজের ঐকান্তিক প্রচেষ্টায় আয়োজনের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০