PRIYOBANGLANEWS24
২৫ সেপ্টেম্বর ২০২১, ২:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে অস্ত্র ও ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় অস্ত্র ও ইয়াবাসহ একাধিক মামলার আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার সন্ধ্যায় র‌্যাব-১০ এর উপ-মহাপরিদর্শক মাহফুজুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, উপজেলার দক্ষিণ কেরানীগঞ্জের নাজিরাবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার মোঃ বিল্লাল (৩২) হত্যা, অস্ত্র, ডাকাতি ও মাদকসহ পাঁচ মামলার আসামি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, একাধিক মামলার আসামি গ্রেপ্তার ওই যুবকের বিরুদ্ধে দক্ষিণ কেরাণীগঞ্জ ও কেরাণীগঞ্জ মডেল থানায় ডাকাতি, হত্যা, অস্ত্র ও মাদকের ৫টি মামলা রয়েছে। সে বেশ কিছুদিন যাবৎ ঢাকা-মাওয়া হাইওয়ে ও বাবুবাজার ব্রীজে ছিনতাই, ডাকাতি ও অন্যান্য সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল।

গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে আজ দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার নিকট থেকে একটি ওয়ান শুটারগান, ৩টি কার্তুজ (গুলি) ও ৫৭টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

মামলা দিয়ে গ্রেপ্তার ওই আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমসাবাদ নবীন সংঘ আয়োজিত ফুটবল টুর্ণামেন্টঃ ফাইনালে গালিমপুর শাহবাদ নবীন স্পোটিং ক্লাব

১

নবাবগঞ্জে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

২

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

৩

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

৪

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

৫

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

৬

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

৭

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

৮

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

৯

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

১০

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

১১

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১২

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১৩

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১৪

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৫

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৬

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৭

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৮

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৯

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

২০