PRIYOBANGLANEWS24
২৫ সেপ্টেম্বর ২০২১, ১:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জের নয়াডাঙ্গী-শেরপুর রাস্তার বেহাল দশা

ঢাকার নবাবগঞ্জ উপজেলার শিকারীপাড়া ইউনিয়নের নয়াডাঙ্গী হয়ে শেরপুর দিয়ে রানী বাজার পর্যন্ত প্রায় ২ কিলোমিটার কাঁচা রাস্তাটি সংস্কারের অভাবে বেহাল দশা। সামান্য বৃষ্টি হলে রাস্তা দিয়ে চলাচল করতে দূর্ভোগ পোহাতে হয় স্থানীয়দের। পুরো রাস্তা জুড়েই খানাখন্দে ভরা। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা ও পথচারীরা। স্থানীয়দের অভিযোগ, বছর জুড়েই এ রাস্তায় ভোগান্তির অন্ত নেই, এ যেন নরক যন্ত্রনা।

সরজমিনে জানা যায়, সবশেষ প্রায় দুই যুগ আগে রাস্তায় মাটি ভরাট করে প্রশস্ত করা হয়। এরপর তেমন কোনো উল্লেখ্যযোগ্য সংস্কার কাজ চোখে পড়েনি। চলতি বছর বৃষ্টি মৌসমে কিছু কিছু স্থানে নামমাত্র ইটের খোঁয়া ফেলা হলেও মাহেন্দ্রা গাড়ি চলাচল করে ছোট বড় গর্ত সৃষ্টি হয়ে রাস্তায় চলাচলে আরও দূর্ভোগ বেড়েছে।

এলাকাবাসী জানান, এ অঞ্চলের জন্য রাস্তাটি খুবই গুরত্বপূর্ণ। প্রতিদিন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী আসা যাওয়া করে রাস্তাটি দিয়ে। এ ছাড়াও হাট বাজারও বানিজ্যিক কেন্দ্র বান্দুরা ও নবাবগঞ্জ সদরে যেতে হলে বিকল্প কোন রাস্তা না থাকায় বৃষ্টির মৌসূমে স্থানীয়দের দূর্ভোগ আরো বেড়ে যায়।

স্থানীয় আব্দুল হালিম ক্ষোভের সাথে বলেন, বিনা ভোটে চেয়ারম্যান মেম্বার হইতে পারলে রাস্তা করার দরকার কি। চেয়ারম্যানের তো চোখ নাই রাস্তা করবো কেমনে?

একই এলাকার শেখ আলাউদ্দিন বলেন, জনপ্রতিনিধিরা বলে সরকার টাকা না দিলে কাজ করবো কেমনে। এ দেশের কোথাও এ রকম আর কোন রাস্তা নাই মনে হয়।

মমতাজ বেগম বলেন, রোগী নিয়া এ রাস্তায় যাওয়া যায় না। আমাদের দুঃখের শেষ নাই, কবে যে রাস্তা ভাল হইবো জানি না।

অঞ্জলী আক্তার বলেন, এ রাস্তার নাম শুনলে কোন গাড়ি আসতে চায় না। হাটে বাজারে যেতে পারি না। রাতে বিদ্যুৎ বিভ্রাট হলে বিদ্যুৎ অফিস থেকে কেউ আসতে চায় না। সারারাত অন্ধকারে থাকতে হয়। সবাই খালি কথা দেয়। আমার মনে হয় এ রাস্তা জীবনে আর ঠিক হবে না।

শিকারীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলীমোর রহমান খান পিয়ারা বলেন, এক সময় রাস্তাটি চলাচলে উপযুক্ত ছিলো না। কয়েক দফায় মাটি ভরাট করে কার্পেটিং এর উপযোগী করে প্রকল্প দেয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে খুব দ্রুত সময়ের মধ্যে রাস্তার কাজ শুরু করবে।

উপজেলা প্রকৌশলী তরুণ কুমার বৈদ্য বলেন, রাস্তার প্রকল্পটি উপজেলা পরিষদে পাঠানো হয়েছে রেজুলেশন করে খুব শিগগিরই বাস্তবায়ন করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০