PRIYOBANGLANEWS24
১১ সেপ্টেম্বর ২০২১, ১২:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘বিয়েপাগল’ ডাক্তার!

ডা. আরিফুর রহমান। পেশায় এমবিবিএস চিকিৎসক। ৪৫ বছর বয়সী এই চিকিৎসক নিজেকে অবিবাহিত পরিচয় দিয়ে এরই মধ্যে একে একে বিয়ে করেছেন তিনটি। তবে শুক্রবার রাতে ১৩ বছরের এক কিশোরীকে বিয়ে করতে গিয়ে ধরা পড়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে। এমনই ঘটনা ঘটেছে ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নের ঘাড়মোড়া এলাকায়।

দোহার থানার ওসি (তদন্ত) মাসুদুর রহমান জানান, শুক্রবার রাতে উপজেলার সুতারপাড়া ইউনিয়নের ঘারমোড়া এলাকায় একটি বাল্যবিবাহ হচ্ছে এমন সংবাদ পেয়ে পুলিশ সেখানে গিয়ে বর আরিফুর রহমানকে আটক করে। ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আরিফুরকে ছয়মাসের কারাদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ এফ এম ফিরোজ মাহমুদ। এসময় কনের পিতাকেও ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

আরিফুর রহমানকে আটকের পর জিজ্ঞাসাবাদে পুলিশকে জানায় সে পেশায় একজন চিকিৎসক। ২০০৬ সালে ঢাকার স্যার সলিমুল্লাহ মিটর্ফোড মেডিকেল কলেজ হাসপাতাল এমবিবিএস পাশ করেন তিনি। জিজ্ঞাসাবাদে বের হয়ে আসে ওই চিকিৎসকের আরও তিনি বিয়ের কথা। নিজের মুখে পুলিশের কাছে স্বীকারও করেন এরই মধ্যে বরিশালে দুইটি ও দোহারে একটি বিয়ে করেছেন আরিফুর। তবে এক বিয়ের কথা আরেক স্ত্রীকে জানাননি তিনি। তাঁর দেয়া ঠিকানা অনুযায়ী খোঁজ নিয়ে বিয়ের বিষয়ে নিশ্চিত হন পুলিশ। আটকের খবর পেয়ে শনিবার দুপুরে দোহার থানায় আসেন আরিফুরের বরিশালের এক স্ত্রীর ভাই। শনিবার দুপুরে কারাগারে প্রেরণ করা হয় ওই চিকিৎসকে।

সাজাপ্রাপ্ত ডা. মো. আরিফুর রহমান বরিশাল সদর উপজেলার মো. সিয়ামের ছেলে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০