PRIYOBANGLANEWS24
৯ সেপ্টেম্বর ২০২১, ৫:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চারদিন পর বাবা-মাকে ফিরে পেল শিশু জান্নাতুল

পথ হারিয়ে রাজধানী ঢাকা থেকে নবাবগঞ্জে চলে আসার চারদিন পর বাবা-মাকে ফিরে পেল দশ বছর বয়সী শিশু জান্নাতুল ফেরদৌস।

বুধবার দুপুরে শিশুটিকে তার প্রকৃত বাবা-মায়ের কাছে হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম সালাউদ্দিন মনজু।

দুইদিন আগে শিশুটি জানিয়েছিল, তার বাড়ি কাঁচপুর। বাবার নাম সোহেল ও মায়ের নাম ইয়াসমিন। একটা বাসায় গৃহকর্মীর কাজ করতো সে। সেখান থেকে দাদুর সঙ্গে যাবার সময় গুলিস্তানে হারিয়ে যায় সে। পরে গুলিস্তান থেকে এক সিএনজি চালক গত শনিবার সকালে তাকে নবাবগঞ্জের একটি বাসে উঠিয়ে দিলে মাঝিরকান্দায় এসে নামে সে।

এরপর চারদিন শিশুটি ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা ইউনিয়নের মাঝিরকান্দা গ্রামের বাসস্ট্যান্ড সংলগ্ন জামে মসজিদের বিপরীত পাশের স্বপনের বাড়িতে ছিল। স্বপনের স্ত্রী তার দেখভাল করেছেন।

৭ সেপ্টেম্বর বিভিন্ন গণমাধ্যমে ‘বাবা-মায়ের কাছে ফিরে যেতে চায় জান্নাতুল’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে পরদিন সন্ধায় নবাবগঞ্জের এক সাাংবাদিকের কাছে ফোন করেন শিশুটির নানা মো: জালাল উদ্দিন। পরে রাতেই বাবা-মায়ের সঙ্গে ভিডিও কলে কথা বলে জান্নাতুল।

এরপর বুধবার সকালে নবাবগঞ্জের মাঝিরকান্দায় স্বপনের বাড়িতে শিশুটিকে নিতে আসে তার বাবা-মা ও নানা। দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুলকে তার বাবা-মায়ের কাছে বুঝিয়ে দেন।

এসময় শিশুটিকে আশ্রয় দেওয়া স্বপনের বড় ছেলে মো: রিফাত বলেন, এই চারদিনে জান্নাতুল আমাদের পরিবারের একজন সদস্য হয়ে গিয়েছিলেন। আমাদের আপন করে নিয়েছিল। তাকে যে তার পরিবার খুঁজে পেয়েছেন এটা ভেবে খুব ভালো লাগছে। ওর প্রতি সবসময়ের জন্য শুভ কামনা রইলো। সারা জীবন ভালো থাকুক জান্নাত এই কামনাই করি।

জান্নাতের বাবা মো: সোহেল বলেন, যারা আমার মেয়েকে আশ্রয় দিয়েছে, খুঁজে পেতে সাহায্য করেছে আল্লাহ তাদের মঙ্গল করুক।

জান্নাতের মা ইয়াসমিন আক্তার কান্নার শুরে বলেন, আমার কলিজা আমার মেয়েকে যারা যতœ নিছে তাগো লিগা দুয়া করি। আমার সন্তানকে আমি ফিরে পেয়েছি আল্লাহর সবার সন্তানকে ভালো রাখুন। আমার মত কষ্ট যেনো কোনো মা না পায়।

জান্নাতের নানা মো: জালাল উদ্দিন বলেন, জান্নাতকে হারিয়ে আমরা পাগল হয়ে গিয়েছিলাম। থানা পুলিশ, হ্যান্ডবিল, পত্রিকায় বিজ্ঞপ্তিও দিয়েছি। আপনাদের ধন্যবাদ আমার নাতিনিকে ফিরিয়ে দেওয়ার জন্য।

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম সালাউদ্দিন মনজু বলেন, শিশুটিকে আমরা তার প্রকৃত অভিভাবকের কাছে হন্তান্তর করেছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০