PRIYOBANGLANEWS24
২০ জানুয়ারী ২০২০, ৩:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধর্ষণ চেষ্টা মামলায় নবাবগঞ্জে দুইজন গ্রেপ্তার

প্রতিবন্ধী এক যুবতীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ঢাকার নবাবগঞ্জে পাঁচজনের নামে মামলা হয়েছে। ওই মামলার ভিত্তিতে সুমন (২৯) ও গ্রাম্য মাতব্বর মো. সিদ্দিক (৫৭) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়নের কান্তারটেক গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ জানুয়ারি বুধবার রাত আটটার দিকে নিজ ঘরে ঘুমিয়ে ছিল প্রতিবন্ধী যুবতী (২২)। অভিযোগে প্রকাশ, বাড়িতে কেউ না থাকার সুযোগে বালেঙ্গা গ্রামের সুমন ও রাজাপুর গ্রামের হায়াত আলী যুবতীকে তুলে নিয়ে যায়। পরে পাশর্^বর্তী সরিষা খেতে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। যুবতীর চিৎকারে স্থানীয়রা টর্চ লাইট নিয়ে এগিয়ে এলে তারা পালিয়ে যায়।

এ ঘটনার পর গত শনিবার বিকেলে স্থানীয় আওয়ামী লীগ নেতাসহ ১০-১২ জন গ্রাম্য শালিস বসিয়ে অভিযুক্ত সুমন ও হায়াত আলীকে ১০ হাজার টাকা জরিমানা ও জুতাপেটা করেণ।

রোববার রাতে ওই যুবতীর মা বাদী হয়ে পাঁচজনের নামে ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করেন। রাতেই পুলিশ ধর্ষণ চেষ্টাকারী সুমন ও গ্রাম্য মাতব্বর সিদ্দিককে গ্রেপ্তার করে সোমবার তাদের আদালতে পাঠিয়েছে।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল বলেন, এ ঘটনায় রোববার রাতে থানায় ধর্ষণ চেষ্টার মামলা হয়েছে। মামলাটি অধিকতর তদন্ত করা হবে। ঘটনার সাথে সম্পৃক্ত সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০