PRIYOBANGLANEWS24
৩ সেপ্টেম্বর ২০২১, ১২:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে ছাত্রলীগ নেতাসহ তিনজনকে কুপিয়ে জখম

ঢাকার দোহার উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহান বিশ্বাসসহ তিনজনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। বৃহস্পতিবার রাতে উপজেলা পূর্ব সুতারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় সোহান বিশ্বাসদের প্রতিবেশি এক মেয়ের বিয়ের হলুদের অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানে তুচ্ছ ঘটনার জেরে সোহানের সাথে মেয়ের আত্মীয় দুলাল খানের কথাকাটাকাটি হয়। এক পর্যায় সোহান বিশ্বাস, তার পিতা আওয়ামীলীগ নেতা রাজা বিশ্বাস ও সোহানের চাচাতো ভাই রকেটকে কুপিয়ে জখম করে দুলাল খানের লোকজন।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে রাত ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক বাবা ছেলের অবস্থার অবনতি দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় ও রকেটকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হামলার তীব্র নিন্দা জানিয়ে দোহার উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম বলেন, হামলাকারীদের অতি দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

দোহার থানার ওসি তদন্ত মাসুদুর রহমান জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আহত রাজা বিশ্বাসের ভাই প্রিন্স বিশ্বাস বাদী হয়ে শুক্রবার সকালে থানায় একটি মামলা করেছেন। মামলায় এজাহার নামীয় সাতসজনহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে আসামি করা হয়েছে। ঘটনার পর থেকেই আসামিরা পলাতক থাকায় এখনও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে আসামি গ্রেপ্তারে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০