PRIYOBANGLANEWS24
৩০ অগাস্ট ২০২১, ৬:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জাতীয় মৎস্য পদক-২১ পেলেন নৌ পুলিশ

‘জাতীয় মৎস্য পদক-২০২১’ অর্জন করেছেন নৌ পুলিশ। রোববার মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয় কর্তৃক আয়োজিত ‘জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১’ এর উদ্বোধনী অনুষ্ঠানে মৎস্য সম্পদ উন্নয়ন ও ব্যাবস্থাপনায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ সরকারের পক্ষ থেকে নৌ পুলিশ বাংলাদেশকে জাতীয় মৎস্য পদক ২০২১ (রৌপ্যপদক) প্রদান করা হয়।

নৌ পুলিশের পক্ষে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি মোঃ আতিকুল ইসলাম পদক গ্রহণ করেন। ২৯ আগস্ট রোববার রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ এর উদ্বোধন অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি (ভার্চুয়াল) ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন কৃষি মন্ত্রী ড. মোঃ আবদুর রাজ্জাক, বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি।

উল্লেখ্য নৌ পুলিশ বাংলাদেশ জাটকা রক্ষা অভিযান, মা ইলিশ সংরক্ষণ অভিযান ও বিশেষ কম্বিং অপারেশনে অংশগ্রহনের মাধ্যমে ইলিশের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিশেষ করে অপারেশন জাটকা, অপারেশন কাপ্তাই লেক, অপারেশন হালদা, অপারেশন সমুদ্রসীমা ও অপারেশন সুন্দরবন পরিচালনার মাধ্যমে মৎস্য সম্পদ রক্ষায় বিশেষ অবদান রেখেছে। নৌ পুলিশ ২০২০ সালে মা ইলিশ সংরক্ষণ অভিযানে সারা দেশে ৪২ কোটি ১৪ লাখ ২২ হাজার ১৫ মিটার জাল, ২৭ হাজার ৬৩ কেজি মা ইলিশ ও ২ হাজার ৯৭৪ টি নৌকা জব্দ করেছে। এছাড়াও পরিবেশ দূষন রোধে অভিযান ও মাছের আবাসস্থল নিরাপদ করনে কার্যকর ভূমিকা রেখেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০